নাজেরা বিভাগের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি। ঠিকানা: ১৩৫/৪১/১, দক্ষিণ বনশ্রী, তিতাস রোড, লেগুনা স্টান্ড, খিলগাঁও, ঢাকা-১২১৯, খিলগাঁও থানা, ঢাকা জেলা, ঢাকা বিভাগ। বেতন: নাযেরা বিভাগের প্রাথমিক বেতন স্কেল ১৩,০০০ টাকা।
ঢাকার দক্ষিণ বনশ্রীতে অবস্থিত স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মারকাযুল ইলম হিফজ মাদরাসা-এর নাজেরা বিভাগের জন্য একজন দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আকর্ষণীয় সুযোগ-সুবিধাসমূহ: বেতন: নাযেরা বিভাগের প্রাথমিক বেতন স্কেল ১৩,০০০ টাকা (প্রতি মাসের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে বেতন প্রদান করা হবে)। খাবার: তিন বেলা মানসম্মত পুষ্টিকর খাবার এবং তিন বেলা নাস্তার সুব্যবস্থা। আবাসন: থাকার জন্য উন্নত মানের রুম, খাট, তোশক, বালিশ, চাদর, কাপড় রাখার র্যাক এবং পার্সোনাল লকার কেবিনেট প্রদান করা হবে। ছুটি: ঈদ, কোরবানি, তিন সাময়িক পরীক্ষার ছুটিসহ প্রতি মাসে ৩ দিন মাসিক ছুটি। বোনাস: দুই ঈদে ১০০% বেসিক উৎসব বোনাস। ইনক্রিমেন্ট: রয়েছে আকর্ষণীয় বাইনারি হারে বাৎসরিক ইনক্রিমেন্ট। বিশেষ সুবিধা: অত্র মারকাযে একটানা ৫ বছর সফলতার সাথে খেদমত সম্পন্নকারী শিক্ষকদের জন্য রয়েছে আকর্ষণীয় পেনশন স্কিমের সুব্যবস্থা। আবেদনের শর্তাবল: যোগ্যতা: হাফেজে কুরআন এবং হুফফাজ প্রশিক্ষণপ্রাপ্ত হওয়া, তাজবীদ ও ভিন্ন ভিন্ন লাহানে মাশক্ব করাতে পারদর্শী হওয়া, শ্রেণীকক্ষে শৃঙ্খলা বজায় রাখা এবং উচ্চস্বরে পাঠদানের অভিজ্ঞতা থাকা, শিক্ষার্থীদের নিজের সন্তানের মত স্নেহের চোখে দেখা এবং তাদের পাঠদানসহ আবাসিক কার্যক্রম পরিচালনা করা। আচরণ: প্রতিষ্ঠানের নিয়ম-কানুনের প্রতি আন্তরিক, সামাজিক এবং মিষ্টভাষী হতে হবে। অভিজ্ঞতা: হিফজ অথবা নাজেরা বিভাগে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের নিজের যোগ্যতা ও প্রতিভা প্রমাণের জন্য ভিডিও (তিলাওয়াত, একাধিক লাহান হলে আলাদা আলাদা ভিডিও, মাশক্ব ও গজলের (অপশনাল) পৃথক ভিডিও), ছবি (প্রার্থীর ছবি, NID কার্ডের ফটোকপি, চেয়ারম্যান সার্টিফিকেট, অভিভাবকের ছবি ও NID কার্ডের ফটোকপি) এবং জীবনবৃত্তান্ত (হালনাগাদ বায়োডাটা) পাঠাতে অনুরোধ করা হলো। ঠিকানা: ১৩৫/৪১/১, দক্ষিণ বনশ্রী, তিতাস রোড, লেগুনা স্টান্ড, খিলগাঁও, ঢাকা-১২১৯। আগ্রহী প্রার্থীগণ হটলাইনে যোগাযোগ করুন: ০১৬৪৩৫৮৯*** 🔒, ০১৯৫৬০২৯*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
