ইমাম নিয়োগ বিজ্ঞপ্তি – পুরান সোনাকান্দা বড়বাড়ি জামে মসজিদ, রুহিতপুর, কেরানীগঞ্জ, ঢাকা – হাদিয়া ১২,০০০–১৫,০০০ টাকা
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার রুহিতপুরের পুরান সোনাকান্দা বড়বাড়ি জামে মসজিদের জন্য জরুরি ভিত্তিতে একজন ইমাম নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে অবশ্যই দ্বীনদার, আমলদার, উত্তম চরিত্রের অধিকারী, হাফেজ মাওলানা মুফতি অথবা হাফেজ মাওলানা হতে হবে এবং সুমধুর কণ্ঠে বিশুদ্ধ কুরআন তিলাওয়াতে পারদর্শী হতে হবে। নির্বাচিত প্রার্থীকে জুমার নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজে ইমামতি এবং মক্তব পরিচালনা করতে হবে। মসজিদে মুয়াজ্জিন রয়েছে। থাকা-খাওয়ার ব্যবস্থা রয়েছে, তবে পরিবার নিয়ে থাকার ব্যবস্থা নেই। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবসর সময়ে অন্য কাজ করার সুযোগ রয়েছে এবং মাসিক ৩ দিন ছুটি প্রদান করা হবে। মাসিক হাদিয়া ১২,০০০–১৫,০০০ টাকা। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের ফোন না দিয়ে শুধুমাত্র WhatsApp-এ সিভি, কুরআন তিলাওয়াত ও বয়ানের নমুনা পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে। WhatsApp: ০১৮৪৫০১৫***
🔒 সম্পূর্ণ নাম্বারসহ দেখতে পাসওয়ার্ড সংগ্রহ করুন
