খতিব ও মুহতামিম নিয়োগ বিজ্ঞপ্তি – ঠিকানা: রাজাবাড়ী (দক্ষিণ), উত্তরখান, ঢাকা-১২৩০ – হাদিয়া আলোচনা সাপেক্ষে
ঢাকার উত্তরখান এলাকার রাজাবাড়ী (দক্ষিণ)-এ অবস্থিত বায়তুর রাহমাহ জামে মসজিদ ও বায়তুর রাহমাহ হাফেজিয়া মাদ্রাসায় খতিব ও মুহতামিম নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা: হিফজুল কুরআনে বেফাক বোর্ড থেকে উত্তীর্ণ এবং প্রাপ্ত বিভাগে মুমতাজ (স্টার মার্ক) থাকতে হবে। দারুল হাদিস (তাকমিল) বিভাগে হাইআতুল উলয়া বা স্বীকৃত কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে উত্তীর্ণ এবং প্রাপ্ত বিভাগে মুমতাজ (স্টার মার্ক) থাকতে হবে। তাখাসসুস ফিল ইফতা স্বনামধন্য ও স্বীকৃত কোনো মাদ্রাসা থেকে সম্পন্ন এবং প্রাপ্ত বিভাগে মুমতাজ (স্টার মার্ক) থাকতে হবে। অভিজ্ঞতা: মাদ্রাসায় শিক্ষকতার ৫ বছরের অভিজ্ঞতার সনদ এবং মসজিদে খেদমতের ৫ বছরের অভিজ্ঞতার সনদ থাকতে হবে। বিশেষ যোগ্যতা ও ব্যক্তিগত বৈশিষ্ট্য: মাখরাজ ও সিফাতসহ স্পষ্ট উচ্চারণে তিলাওয়াত করতে হবে। বাংলা ও আরবি হাতের লেখা সুন্দর, স্পষ্ট ও পরিচ্ছন্ন হতে হবে। আমানতদারি, সময়ানুবর্তিতা, দায়িত্বশীলতা, বিনয় ও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের যোগাযোগ করার অনুরোধ করা হলো।
যোগাযোগ: ০১৯২৮-১৬৭*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
যোগাযোগ: ০১৯২৮-১৬৭*** 🔒
