পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন
মসজিদের নিয়োগ

পেশ ইমাম নিয়োগ বিজ্ঞপ্তি – ঠিকানা: শাকরাইল মিয়াপাড়া জামে মসজিদ, শিবালয়, মানিকগঞ্জ – বেতন আলোচনা সাপেক্ষে

ঠিকানা : শাকরাইল মিয়াপাড়া জামে মসজিদ, গ্রাম ও ডাকঘর শাকরাইল, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০ – একজন পেশ ইমাম প্রয়োজন। প্রার্থীকে হাফেজে কুরআন এবং দাওরায়ে হাদিস (মাস্টার্স)/কামিল বোর্ডের অধীনে মুমতাজ (ফার্স্ট ক্লাস) হতে হবে। কমপক্ষে ১০ বছরের খতমে তারাবি পড়ানোর অভিজ্ঞতা এবং ৫ বছরের ইমামতির অভিজ্ঞতা থাকতে হবে। সুন্দর তিলাওয়াত ও সুললিত কণ্ঠের অধিকারী, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, চরিত্রবান ও সুন্নাতভিত্তিক জীবনযাপনে অভ্যস্ত হতে হবে। বয়স সর্বনিম্ন ৩০ বছর, জুমার নামাজ পড়ানোর যোগ্যতা, সকালে মাদ্রাসার ছাত্র পড়ানোর সক্ষমতা এবং বিবাহিত হওয়া আবশ্যক। বেতন আলোচনা সাপেক্ষে। পরিবার নিয়ে থাকার জন্য বিনামূল্যে বাসা, পানির বিল ও বিদ্যুৎ বিল ফ্রি এবং খাবারের জন্য বাড়তি টাকা দেওয়া হবে। আলোচনা সাপেক্ষে আরও সুযোগ-সুবিধা রয়েছে। সাক্ষাৎকার ২৫/০৯/২০২৬ ও ০২/১০/২০২৬ তারিখে শাকরাইল মিয়াপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হবে। প্রার্থীদের স্বহস্তে লিখিত আবেদনপত্র, শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্রের ফটোকপি, জাতীয় পরিচয়পত্র ও নাগরিক সনদের কপি এবং সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে নিয়ে উপস্থিত হতে হবে।
যোগাযোগ: সভাপতি – ০১৭১১৫৪২*** 🔒 / সাধারণ সম্পাদক – ০১৬১৬৮৫৮*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
পুরুষ মাদ্রাসার নিয়োগ মহিলা মাদ্রাসার নিয়োগ