পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন →
পুরুষ মাদ্রাসার নিয়োগ

মেহনতী, দায়িত্বশীল ও আন্তরিক উস্তাদ নিয়োগ বিজ্ঞপ্তি – ঠিকানা : লাকসাম – হাদিয়া আলোচনা সাপেক্ষে

ঠিকানা: লাকসাম। লাকসামস্থ একটি মাদ্রাসায় একজন মেহনতী, দায়িত্বশীল ও আন্তরিক উস্তাদ নিয়োগ দেওয়া হবে, ইনশাআল্লাহ। যোগ্যতা ও শর্তাবলি: প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। কয়েক লাহান/মাশক্ক করানোর দক্ষতা থাকতে হবে। ছাত্রদের তালিম-তরবিয়তের প্রতি আন্তরিক ও যত্নশীল হতে হবে। বয়স সর্বনিম্ন ২৫ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর। ক্লাস চলাকালীন মোবাইল ব্যবহার করা যাবে না। ছাত্রদের পড়াশোনা ও দায়িত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। হাদিয়া আলোচনা সাপেক্ষে। অগ্রাধিকার: লাকসাম, বরুড়া, মনোহরগঞ্জ ও লালমাই এলাকার যোগ্য ওস্তাদজিদের অগ্রাধিকার দেওয়া হবে, ইনশাআল্লাহ। বিশেষ অনুরোধ: যারা মাদ্রাসার খেদমত, ছাত্রদের তালিম-তরবিয়ত এবং দ্বীনি মেহনতকে নিজেদের প্রধান দায়িত্ব ও অগ্রাধিকার হিসেবে নিতে আগ্রহী, তাদেরকেই আমরা প্রত্যাশা করছি। এ দায়িত্বে পূর্ণ সময় ও মনোযোগ দেওয়া প্রয়োজন। তাই যারা বর্তমানে ব্যবসায়িক ব্যস্ততা কিংবা রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত, তাদের পক্ষে এ দায়িত্বের সঙ্গে সময়ের সমন্বয় করা কঠিন হতে পারে। সুতরাং যারা মাদ্রাসার জন্য আন্তরিকভাবে সময় দিতে পারবেন, দায়িত্বশীলতার সঙ্গে মেহনত করতে পারবেন এবং ছাত্রদের নিয়ে ফিকির করার মানসিকতা রাখেন, এমন যোগ্য ওস্তাদজি থাকলে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করছি। আল্লাহ তাআলা আমাদের জন্য উত্তম ও যোগ্য ব্যক্তিকে নির্বাচন করার তাওফিক দান করুন। আমিন।
যোগাযোগ: ০১৮১৪৯৮২*** 🔒 (শুধুমাত্র WhatsApp)
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
মসজিদের নিয়োগ → মহিলা মাদ্রাসার নিয়োগ →