তারাবির জন্য ২ জন হাফেজ সাহেব নিয়োগ বিজ্ঞপ্তি। ঠিকানা: রিজার্ভ বাজার, রাঙামাটি জেলা, চট্টগ্রাম বিভাগ। বেতন: আলোচনা সাপেক্ষে।
ঠিকানা: রিজার্ভ বাজার, রাঙামাটি জেলা, চট্টগ্রাম বিভাগ। আসন্ন পবিত্র মাহে রমজান ১৪৪৮ হিজরি / ২০২৭ খ্রিষ্টাব্দ উপলক্ষে ঐতিহ্যবাহী নিউ রাঙামাটি জামে মসজিদ, রিজার্ভ বাজার, রাঙামাটিতে তারাবির নামাজ আদায়ের জন্য অস্থায়ী ভিত্তিতে ২ জন হাফেজ নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে অবশ্যই পবিত্র কুরআনের হাফেজ হতে হবে এবং সুমধুর কণ্ঠের অধিকারী হতে হবে। নামাজের মাসআলা-মাসায়েল সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে এবং প্রার্থীর বয়স ন্যূনতম ২০ বছর হতে হবে। কমপক্ষে ৫ বছরের তারাবির নামাজ পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং সুন্নি মতাদর্শের অনুসারী হতে হবে। আগ্রহী যোগ্য প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র ও সনদপত্রসহ আগামী ০৫ ডিসেম্বর ২০২৬, রোজ শনিবার, বাদ জোহর মসজিদে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। বেতন আলোচনা সাপেক্ষে। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন: ০১৮১২৭৪১*** 🔒, ০১৮২৪৫৪৫*** 🔒, ০১৮২০৩০০*** 🔒, ০১৮২০৩০২*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
