পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন →
পুরুষ মাদ্রাসার নিয়োগ

জরুরী হিফয শিক্ষক, নাজেরা / নূরানী শিক্ষক, হাফেজা ও বাবুর্চি নিয়োগ বিজ্ঞপ্তি – ঠিকানা : মোংলা, বাগেরহাট – মানসম্মত হাদিয়া

ঠিকানা: মোংলা, বাগেরহাট। তারবিয়াতুল উম্মাহ ইন্টারন্যাশনাল তাহফীজুল কুরআন মাদ্রাসায় নিম্নোক্ত পদসমূহে লোকবল নিয়োগ দেয়া হবে। ১. হিফয শিক্ষক (১ জন): হুফফাজ প্রশিক্ষণ প্রাপ্ত এবং অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে। ২. নাজেরা / নূরানী শিক্ষক (১ জন): শিক্ষাগত যোগ্যতা: হাফেজ + আলেম পাশ / শরহে বেকায়া পাশ। নূরানী (আরবী + বাংলা) প্রশিক্ষণ প্রাপ্ত। অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে। ৩. হাফেজা (১ জন): অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে। ৪. বাবুর্চি (১ জন)। দ্রষ্টব্য: স্বামী স্ত্রী একসাথে খেদমত করতে চাইলে এখানে করতে পারবেন। তবে স্ত্রী অবশ্যই হাফেজা হতে হবে। সবগুলো পদের জন্যই মানসম্মত হাদিয়া দেয়া হবে ইনশাআল্লাহ। একটি বিষয় সকলের অবগতির জন্য জানানো হচ্ছে, উপরোল্লিখিত সকল পদেই লোক আছে। আগামীতে শিক্ষক - শিক্ষীকা বৃদ্ধির লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হলো। ধন্যবাদান্তে, আলহাজ্ব হাফেজ মোঃ মাসুম বিল্লাহ, প্রিন্সিপাল, তারবিয়াতুল উম্মাহ ইন্টারন্যাশনাল তাহফীজুল কুরআন মাদরাসা।
যোগাযোগ: ০১৩১৪৩৪৬*** 🔒 (what's app)
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
মসজিদের নিয়োগ → মহিলা মাদ্রাসার নিয়োগ →