সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি – ঠিকানা: ক-৬৪/১, নদ্দা, গুলশান, ঢাকা-১২১২ – বেতন ১০,০০০–১৫,০০০ টাকা
ঠিকানা : মারকাযুত তা'লীম আল ইসলামী, ক-৬৪/১, নদ্দা, গুলশান, ঢাকা-১২১২। একজন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। নিয়োগপ্রাপ্ত শিক্ষককে নার্সারি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত জেনারেল ক্লাস পরিচালনা করতে হবে। যেকোনো স্বীকৃত বোর্ড/প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং শিশুদের সঙ্গে সুন্দর ও আন্তরিকভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে। Spoken English-এ পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আবাসিক ও অনাবাসিক উভয় প্রার্থীর আবেদন করার সুযোগ রয়েছে। ক্লাসের সময় সকাল ৯টা থেকে দুপুর ১টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা। বেতন ১০,০০০–১৫,০০০ টাকা; যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে বেতন বৃদ্ধি করা হতে পারে। কোচিংয়ের জন্য আলাদা সম্মানী ও বিবিধ সম্মানীর ব্যবস্থা রয়েছে। থাকা ও মানসম্মত খাবারের ব্যবস্থা করা হবে। নিয়োগপ্রাপ্ত শিক্ষক প্রতিষ্ঠান কর্তৃক অন্যান্য শিক্ষকের ন্যায় প্রযোজ্য সকল সুযোগ-সুবিধা পাবেন। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের শুধুমাত্র WhatsApp Message-এর মাধ্যমে CV প্রেরণ করে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
যোগাযোগ: ০১৭৪৫৬৪৬*** 🔒 (WhatsApp) / ০১৮১৫৩২৫*** 🔒 (WhatsApp)
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
যোগাযোগ: ০১৭৪৫৬৪৬*** 🔒 (WhatsApp) / ০১৮১৫৩২৫*** 🔒 (WhatsApp)
