পেশ ইমাম নিয়োগ বিজ্ঞপ্তি – ঠিকানা : ভান্ডাব দারুস সালাম জামে মসজিদ, ভান্ডাব, ভালুকা, ময়মনসিংহ, ময়মনসিংহ বিভাগ – হাদিয়া আলোচনা সাপেক্ষে
ঠিকানা: ভান্ডাব দারুস সালাম জামে মসজিদ, ভান্ডাব, ভালুকা, ময়মনসিংহ, ময়মনসিংহ বিভাগ। ভান্ডাব দারুস সালাম জামে মসজিদের জন্য একজন সৎ, যোগ্য, আমানতদার ও সুন্নাহভিত্তিক জীবনাচারে অভ্যস্ত পেশ ইমাম নিয়োগ করা হবে। পদের নাম: পেশ ইমাম। প্রার্থীর যোগ্যতা ও শর্তাবলি: ১. প্রার্থীকে পবিত্র কোরআনের হাফেজ এবং শুদ্ধভাবে তিলাওয়াত করতে সক্ষম হতে হবে, ২. কোরআন-হাদিস ও ইসলামী শরিয়ত সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান থাকতে হবে, ৩. ইমামতি, নামাজ পরিচালনা, তারাবীর নামাজ এবং প্রয়োজনীয় মাসআলা-মাসায়েল সম্পর্কে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, ৪. প্রার্থীকে উত্তম চরিত্রের অধিকারী, দায়িত্বশীল, বিনয়ী ও মুসল্লিদের সঙ্গে সদাচরণে অভ্যস্ত হতে হবে, ৫. মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষায় এবং ধর্মীয় শিক্ষা প্রদানে সক্ষম হলে অগ্রাধিকার দেওয়া হবে, ৬. মসজিদ কমিটির নিয়মনীতি মেনে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করার মন মানসিকতা থাকতে হবে। বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। আবেদনের নিয়ম: আগ্রহী ও যোগ্য প্রার্থীদের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার বিবরণ, প্রার্থীর, প্রার্থীর মা বাবার আইডি কার্ডের ফটোকপি এবং মোবাইল নম্বরসহ নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। আবেদনের শেষ তারিখ: ২৯/১০/২০২৬ খ্রিঃ, রোজ বৃহস্পতিবার। সাক্ষাতের তারিখ: ৩০/১০/২০২৬ খ্রিঃ, রোজ শুক্রবার। নিবেদক: মসজিদ পরিচালনা কমিটি।
যোগাযোগ: সভাপতি ০১৯১০৮৫৬*** 🔒, ০১৭১৫১৩৩*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
যোগাযোগ: সভাপতি ০১৯১০৮৫৬*** 🔒, ০১৭১৫১৩৩*** 🔒
