পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন →
মসজিদের নিয়োগ

সুন্নি ইমাম নিয়োগ বিজ্ঞপ্তি – ঠিকানা : বড়নগর (মুন্সিবাড়ি), চাতলপাড়, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া। (গ্রামাঞ্চল) – মাসিক বেতন ৮,০০০/৯০০০ টাক, আলোচনা সাপেক্ষে

ঠিকানা: বড়নগর (মুন্সিবাড়ি), চাতলপাড়, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া। (গ্রামাঞ্চল)। বড়নগর মুন্সিবাড়ি পাঞ্জেগানা মসজিদ (মক্তব)-এর জন্য একজন যোগ্য ও দায়িত্বশীল ইমাম সাহেব নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা: শুদ্ধ ও সহিহভাবে কুরআন তিলাওয়াত করতে সক্ষম হতে হবে, হাফেজ, কারী ও নূরানী ট্রেনিংপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, দাখিল/আলিম পাস হতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের (সুন্নী) হতে হবে। দায়িত্বসমূহ: পাঁচ ওয়াক্ত পাঞ্জেগানা নামাজের ইমামতি করা, প্রতিদিন সকালে শিশুদের মক্তব পড়ানো, প্রয়োজন অনুযায়ী মুসল্লিদের নামাজের সূরা, দোয়া ও প্রয়োজনীয় মাসআলা-মাসায়েল মশক করানো। বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন: ৮,০০০/৯০০০ টাকা (আট হাজার অথবা নয় হাজার টাকা, আলোচনা সাপেক্ষে), দায়িত্ব ও কর্মদক্ষতার ভিত্তিতে ধাপে ধাপে বেতন বৃদ্ধি করা হবে, রমজানের হাদিয়া: ২৫,০০০–৩০,০০০ টাকা (মূল বেতন ঠিক থাকবে), থাকা ও খাওয়ার সু-ব্যবস্থা রয়েছে, আরবি ও জেনারেল বিষয়ে টিউশনি করার সুযোগ রয়েছে। ফোনে কল করা যাবে না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। আগ্রহী প্রার্থীরা কুরআন তিলাওয়াতের ভিডিও এবং সিভি হোয়াটসঅ্যাপে পাঠাবেন। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
যোগাযোগ: ০১৭৫৫১১৪*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
পুরুষ মাদ্রাসার নিয়োগ → মহিলা মাদ্রাসার নিয়োগ →