পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন →
পুরুষ মাদ্রাসার নিয়োগ

হাফেজ শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি – ঠিকানা : বিজিবি ক্যাম্প সংলগ্ন, বেলেঘাট, খালিশপুর রোড, মহেশপুর, ঝিনাইদহ – সর্বনিম্ন ১৫,০০০ হাজার টাকা

ঠিকানা: বিজিবি ক্যাম্প সংলগ্ন, বেলেঘাট, খালিশপুর রোড, মহেশপুর, ঝিনাইদহ। ইলমুল কোরআন মডেল মাদ্রাসার নায়েরা বিভাগের জন্য একজন যোগ্য ও দায়িত্বশীল এবং আমলদার শিক্ষক প্রয়োজন। ইয়াদসম্পন্ন হাফেজে কোরআন হতে হবে। শুদ্ধ তেলাওয়াত, মাখরাজ, তাজবীদ ও মাশকের বিখয়ে ভালো জ্ঞান থাকতে হবে। শিশুদের সর্বনিম্ন ৩ থেকে ৫ বছরের নাজেরা অথবা হেফজ পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে। ১৫ থেকে ২০ জন ছাত্রের পড়াশোনা, খাবার, প্রয়োজনীয় ওষুধ ও সার্বিক দেখাশোনার দায়িত্ব শিক্ষকের থাকবে। প্রার্থীর বয়স কমপক্ষে ২৩ বছর হতে হবে। প্রথমে WhatsApp-এ পাঠান জীবনবৃত্তান্ত (CV) ও কুরআন তিলাওয়াতের ভিডিও। প্রাথমিক বাছাই উত্তীর্ণদের সরাসরি ডেকে তিলাওয়াত ও পাঠদানের দক্ষতা যাচাই করা হবে। সাক্ষাতের সময় আসুন সকল শিক্ষাগত সনদ, NID-এর ফটোকপি এবং পাসপোর্ট সাইজের রঙিন ছবি ২ কপি সঙ্গে আনতে হবে এবং সাথে একজন অভিভাবক আনতে হবে। নিয়োগের সময় পূর্বে যে মাদ্রাসায় শিক্ষকতা করেছেন, সেই প্রতিষ্ঠানের মুহতামিমের প্রত্যয়ন ও মন্তব্য নিয়ে আসতে হবে। আবেদনের শেষ তারিখ ২০ নভেম্বর ২০২৬। বেতন সর্বনিম্ন ১৫,০০০ হাজার টাকা, যোগ্যতা অনুযায়ী আরও বেশি হতে পারে। অনুগ্রহ করে কেউ কল দিয়ে বিরক্ত করবেন না, শুধু WhatsApp-এ আবেদন করুন।
যোগাযোগ: ০১৬১৭৬৮৮*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
মসজিদের নিয়োগ → মহিলা মাদ্রাসার নিয়োগ →