মাদ্রাসায় স্পোকেন ইংলিশ শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি – ঠিকানা: মালিকান্দা, মেঘুলা, দোহার, ঢাকা – হাদিয়া আলোচনা সাপেক্ষে
ঠিকানা: বাইতুল ফালাহ্ মাদানিয়া ক্যাডেট মাদ্রাসা, মালিকান্দা, মেঘুলা, দোহার, ঢাকা। জরুরি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি। স্পোকেন ইংলিশ শিক্ষক আবশ্যক। আমাদের প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের ইংরেজিতে কথা বলা ও দৈনন্দিন জীবনে ইংরেজি ব্যবহারে দক্ষ করে তুলতে একজন দক্ষ, অভিজ্ঞ ও দায়িত্বশীল স্পোকেন ইংলিশ শিক্ষক নিয়োগ দেওয়া হবে। শিক্ষকের যোগ্যতা ও গুণাবলি: শিশুদের ইংরেজি শেখানোর অভিজ্ঞতা থাকতে হবে, সহজ ও আনন্দদায়ক পদ্ধতিতে Spoken English শেখাতে সক্ষম হতে হবে, শিশুদের সঙ্গে আন্তরিক ও বন্ধুসুলভ আচরণ করতে হবে, উচ্চারণ ও কথোপকথনে ভালো দক্ষতা থাকতে হবে, দায়িত্বশীল, সময়নিষ্ঠ ও শিক্ষার্থীবান্ধব হতে হবে। মূল লক্ষ্য: শিক্ষার্থীদের ইংরেজিতে শোনা, বলা, প্রশ্ন করা ও উত্তর দেওয়ার আত্মবিশ্বাস তৈরি করা এবং দৈনন্দিন কথোপকথনে ইংরেজি ব্যবহারে অভ্যস্ত করে তোলা। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। হাদিয়া আলোচনা সাপেক্ষে। যোগাযোগের জন্য 01833234*** 🔒 নম্বরে যোগাযোগ করুন।
যোগাযোগ: 01833234*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
যোগাযোগ: 01833234*** 🔒
