পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন
পুরুষ মাদ্রাসার নিয়োগ

দাওরায়ে হাদীস সম্পন্নকারী আলেম ও হুফ্ফাজ প্রশিক্ষণপ্রাপ্ত হিফজ শিক্ষক-শিক্ষিকা নিয়োগ বিজ্ঞপ্তি – ঠিকানা : পৌরসভা, দাউদকান্দি, কুমিল্লা – বেতন আলোচনা সাপেক্ষে

ঠিকানা: পৌরসভা, দাউদকান্দি, কুমিল্লা। মারকাজুল উলূমিল ইসলামিয়া English Version Hifz Madrasa-তে নাজেরা বিভাগের জন্য একজন জিম্মাদার উস্তাদ এবং বালিকা শাখার জন্য একজন হাফেজা নিয়োগ দেওয়া হবে। নাজেরার জন্য প্রার্থীকে দাওরায়ে হাদীস সম্পন্নকারী আলেম হতে হবে, মেহনতে আগ্রহী এবং ছাত্র গড়ার কাজে সুকৌশলী হতে হবে, প্রার্থীর তেলাওয়াত সিফাতের মানে উত্তীর্ণ হতে হবে, নূরানী, নাজেরা ও হিফজের কোনো একটির উপর প্রশিক্ষণ থাকতে হবে এবং কোরআন শরীফ পূর্ণ ইয়াদ থাকতে হবে। বালিকা হিফজের জন্য প্রার্থী দাওরায়ে হাদিস সম্পন্নকারী আলেমা হলে অগ্রাধিকার, কুরআন শরীফ পূর্ণ ইয়াদ বাধ্যতামূলক, হুফফাজ বা সমমানের প্রশিক্ষণ থাকা আবশ্যক এবং সংশ্লিষ্ট পদে পূর্ব অভিজ্ঞতা থাকা আবশ্যক। স্বামী-স্ত্রী নিম্নলিখিত শর্তসাপেক্ষে একসঙ্গে আবেদন করলে অগ্রাধিকার প্রদান করা হবে। বেতন আলোচনা সাপেক্ষে। সুযোগ-সুবিধার মধ্যে মেহনতের ভিত্তিতে বেতন বৃদ্ধি, থাকা ও খাওয়ার সুব্যবস্থা, প্রতিদিন গাভীর দুধের ব্যবস্থা, বিকেলে চা-নাশতার ব্যবস্থা, মাসে ৩ দিন ছুটি, সুন্দর ও মনোরম পরিবেশে কাজের সুযোগ, দুই ঈদে বোনাস প্রদান, পরীক্ষার ফি প্রদান, বাৎসরিক মেহনতি শিক্ষক সংবর্ধনা এবং নিজ সন্তানকে হাফ খরচে পড়ানোর বিশেষ সুবিধা রয়েছে। পুরুষ প্রার্থীর কোনো প্রকার সাউন্ড সিস্টেম বা মাইক ব্যবহার না করে নিজের তেলাওয়াতের একটি ভিডিও পাঠানো বাধ্যতামূলক এবং মহিলা প্রার্থীর নিজের তেলাওয়াতের একটি অডিও রেকর্ড পাঠানো বাধ্যতামূলক। আগ্রহী প্রার্থীদের WhatsApp-এর মাধ্যমে যোগাযোগ করতে হবে এবং প্রথম বার্তায় অবশ্যই নাম, বয়স, শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা ও বর্তমান ঠিকানা উল্লেখ করতে হবে। এর সঙ্গে সংশ্লিষ্ট প্রার্থীর তেলাওয়াতের নমুনা (ভিডিও/অডিও) পাঠাতে হবে। প্রয়োজনীয় তথ্য ও তেলাওয়াতের নমুনা ব্যতীত আবেদন গ্রহণযোগ্য হবে না। যোগ্য ও আগ্রহী প্রার্থীদের দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। ০৮/০৯/২০২৬ইং।
যোগাযোগ: ০১৮৩৬-৯৭৭*** 🔒 (WhatsApp)
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
মসজিদের নিয়োগ মহিলা মাদ্রাসার নিয়োগ