পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন →
পুরুষ মাদ্রাসার নিয়োগ

নাযেরা শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি – ঠিকানা: উত্তর সানারপাড়, ডেমরা, ঢাকা – সম্মানী সর্বনিম্ন ১৪,০০০ হাজার টাকা

ঠিকানা: দারুল কুরআন মডেল মাদ্রাসা, উত্তর সানারপাড়, ডেমরা, ঢাকা। দারুল কুরআন মডেল মাদ্রাসার নাযেরা বিভাগের জন্য একজন যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক আবশ্যক। যোগ্যতা ও শর্তাবলি: হাফেজ ও মাওলানা হতে হবে, হুফফাজ ট্রেনিংপ্রাপ্ত হতে হবে, বিবাহিত হতে হবে, একাধিক লাহানে কুরআন তেলাওয়াত করতে জানতে হবে, শিক্ষার্থীদের নিয়মিত মশক করানোর যোগ্যতা থাকতে হবে এবং কমপক্ষে ২ বছরের খেদমতের অভিজ্ঞতা থাকতে হবে। সম্মানী: সর্বনিম্ন ১৪,০০০ হাজার টাকা। সর্বোচ্চ সম্মানী প্রার্থীর যোগ্যতা, অভিজ্ঞতা ও আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। বিঃদ্রঃ আগে একবার পোস্ট দেওয়া হয়েছে। অনেকেই তেলাওয়াত পাঠিয়েছেন যারা আমাদের শর্তের মধ্যে পড়ে না। তেলাওয়াত এতো বেশি এসেছে যে, সবার তেলাওয়াত চেক করা সম্ভব হয়নি। তাই যারা আমাদের শর্তের মধ্যে পড়ে তাদের আবারও আমাদের ok লিখে মেসেজ দেওয়ার অনুরোধ রইলো।
যোগাযোগ: ০১৬৪৮৫৭৯*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
মসজিদের নিয়োগ → মহিলা মাদ্রাসার নিয়োগ →