আলেমা শিক্ষিকা ও জেনারেল শিক্ষিকা নিয়োগ বিজ্ঞপ্তি | ঠিকানা: ঢাকা উদ্যান, ৩ নং রোড, ডি ব্লক, বাড়ি-৪০, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, ঢাকা জেলা, ঢাকা বিভাগ | বেতন: আলোচনা সাপেক্ষে
ঠিকানা: ঢাকা উদ্যান, ৩ নং রোড, ডি ব্লক, বাড়ি-৪০, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, ঢাকা জেলা, ঢাকা বিভাগ। একটি মহিলা মাদরাসার জন্য ১ জন আলেমা শিক্ষিকা এবং ১ জন জেনারেল শিক্ষিকা নিয়োগ দেওয়া হবে। আলেমা পদের জন্য একজন পূর্ণ দ্বীনদার, পর্দানশীন ও দক্ষ আলেমা আবশ্যক। যোগ্যতা ও শর্তাবলী: শিক্ষাগত যোগ্যতা যেকোনো স্বীকৃত কওমি মাদরাসা থেকে তাকমিল পাস। অবশ্যই সুন্নাতের অনুসারী, দ্বীনদার এবং আমলদার পর্দানশীন হতে হবে। সহীহ কুরআন পড়া জানতে হবে। কোমলমতি শিশুদের স্নেহ ও ধৈর্যের সাথে শিক্ষাদানের মানসিকতা থাকতে হবে। জেনারেল শিক্ষিকা পদের জন্য প্লে থেকে ৭ম শ্রেণি পর্যন্ত জেনারেল বিষয়গুলো পড়ানোর জন্য একজন দ্বীনদার ও পর্দানশীন শিক্ষিকা আবশ্যক। প্রয়োজনীয় যোগ্যতা ও শর্ত: শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক (Honours/Degree)। সুন্নাতের অনুসারী, আমলদার পর্দানশীন এবং কোমলমতি শিশুদের হাসিমুখে ও ধৈর্যের সাথে পড়ানোর দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে। পরিবেশ: সম্পূর্ণ মহিলা ও নিরাপদ ইসলামী পরিবেশ। সময়: সকাল আটটা থেকে দুপুর একটা। বেতন আলোচনা সাপেক্ষে। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন: ০১৬০০৭২৬*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
