হিফজ ও নূরানী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্ত – ঠিকানা : টমছমব্রীজ, কুমিল্লা শহর – হাদিয়া ১৩,০০০–১৮,০০০ হাজার টাকা
ঠিকানা : টমছমব্রীজ, কুমিল্লা শহর – জরুরি ভিত্তিতে হিফজ ও নূরানী বিভাগে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। হিফজ বিভাগের জন্য হাফেজ মাওলানা হতে হবে এবং ন্যূনতম ৩ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। দায়িত্বশীল, মেহনতি, আন্তরিক ও পরিশ্রমী হতে হবে। প্রতিযোগিতার ছাত্র তৈরির অভিজ্ঞতাসম্পন্নদের প্রাধান্য দেওয়া হবে। সুন্দর আখলাক-আচরণ ও দীর্ঘদিন মেহনত করার মানসিকতা থাকতে হবে। হিফজ বিভাগের হাদিয়া ১৪,০০০–১৮,০০০ হাজার টাকা, যোগ্যতা অনুযায়ী নির্ধারণ করা হবে। নূরানী বিভাগের জন্য হাফেজ ও কমপক্ষে শরহে বেকায়া পাস এবং নূরানী প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। ন্যূনতম ৩ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা, আরবি ও ইংরেজি হাতের লেখা সুন্দর হতে হবে এবং শিক্ষার্থীদের প্রতি আন্তরিক, ধৈর্যশীল ও যত্নশীল হতে হবে। নূরানী বিভাগের হাদিয়া ১৩,০০০ টাকা। প্রতিষ্ঠানের ক্যান্টিন থেকে অতিরিক্ত ৩,০০০ টাকা আয়ের সুযোগ রয়েছে। উভয় বিভাগের প্রার্থীদের দীর্ঘদিন আন্তরিকতার সঙ্গে খেদমত করার মানসিকতা থাকতে হবে। ৫ বছর সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে খেদমত করলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে পবিত্র ওমরাহ পালনের সুযোগ দেওয়া হবে, ইনশাআল্লাহ। হিফজ বিভাগের প্রার্থীদের ভিডিও কোরআন তেলাওয়াত এবং নূরানী বিভাগের প্রার্থীদের আরবি, বাংলা ও ইংরেজি হাতের লেখা, সার্টিফিকেট ও ভিডিও কোরআন তেলাওয়াত পাঠাতে হবে। উল্লেখিত শর্তগুলো পূরণ করা আবশ্যক। হাদিয়া যোগ্যতা অনুযায়ী নির্ধারণ করা হবে।
যোগাযোগ: ০১৬০০৫৮০*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
যোগাযোগ: ০১৬০০৫৮০*** 🔒
