দুইজন মুদাররিস/মুহাদ্দিস নিয়োগ বিজ্ঞপ্তি – ব্লক-ত, সেকশন-১২, পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬, ঢাকা বিভাগ – বেতন-ভাতা আলোচনা সাপেক্ষে
ঠিকানা: জামিয়া আরাবিয়া আশরাফিয়া, ব্লক-ত, সেকশন-১২, পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬। প্রতিষ্ঠানের জন্য সম্পূর্ণ আবাসিক দুইজন মুদাররিস/মুহাদ্দিস নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীকে স্বহস্তে লিখিত আবেদন, ২ কপি পাসপোর্ট সাইজ ছবি, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অভিজ্ঞতা ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রসহ নিয়োগ শর্তসাপেক্ষে ০৯-১০-২০২৬ ইং রোজ শুক্রবার বাদ আসর মাদরাসায় উপস্থিত থাকার জন্য আহ্বান করা হচ্ছে। বাদ মাগরিব থেকে নিয়োগ কার্যক্রম শুরু হবে, ইনশাআল্লাহ। যোগ্যতা ও অভিজ্ঞতা: দেশের যেকোনো স্বনামধন্য কওমি মাদরাসা থেকে দাওরায়ে হাদিস/তাকমিল সম্পন্ন হতে হবে। দাওরায়ে হাদিস/তাকমিলে ন্যূনতম মুমতাজ বিভাগে উত্তীর্ণ হতে হবে। হাদিস বিষয়ে দক্ষতা এবং হাদিস শরিফ পাঠদানে পারদর্শী ও অভিজ্ঞ হতে হবে। যেকোনো প্রয়োজনীয় কিতাব/বিষয়ে পাঠদানের যোগ্যতা ও দক্ষতা থাকতে হবে। আরবি ভাষা, নাহু-সরফ ও কিতাবি ইবারত বোঝানো এবং শিক্ষার্থীদের উপযোগী করে পাঠ উপস্থাপনে পারদর্শী হতে হবে। পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের ইলম, আমল, আখলাক ও নববী আদর্শে গড়ে তোলার মানসিকতা থাকতে হবে। দায়িত্বশীল, সময়ানুবর্তী, সৎ, আমানতদার ও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। সংশ্লিষ্ট পদে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন-ভাতা: অভিজ্ঞতা অনুযায়ী আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে, ইনশাআল্লাহ।
যোগাযোগ: ০১৫৩৮-০০৮*** 🔒 (অফিস)
০১৭২৮-৭৪২*** 🔒 (মুহতামিম ভারপ্রাপ্ত),
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
যোগাযোগ: ০১৫৩৮-০০৮*** 🔒 (অফিস)
০১৭২৮-৭৪২*** 🔒 (মুহতামিম ভারপ্রাপ্ত),
