জরুরি চট্টগ্রাম নূরানী তা'লীমুল কুরআন বোর্ডের প্রশিক্ষণপ্রাপ্ত নূরানী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি – ঠিকানা: জামগড়া ছয়তলা, আশুলিয়া, সাভার, ঢাকা – হাদিয়া আলোচনা সাপেক্ষে
ঠিকানা: জামগড়া ছয়তলা, আশুলিয়া, সাভার, ঢাকা। জামিয়াতুল হাসান আল ইসলামিয়ার নূরানী বিভাগের জন্য একজন যোগ্য, অভিজ্ঞ ও দায়িত্বশীল শিক্ষক প্রয়োজন। আবশ্যিক যোগ্যতা ও শর্তাবলি: চট্টগ্রাম নূরানী তা'লীমুল কুরআন বোর্ডের প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। আরবি, বাংলা ও ইংরেজি এই তিন বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। আরবি, বাংলা ও ইংরেজি তিন ভাষাতেই সুন্দর ও স্পষ্ট হাতের লেখা থাকতে হবে। পবিত্র কুরআন তেলাওয়াতের মান ভালো হতে হবে। শিশুদের পাঠদানে দক্ষ, আন্তরিক ও দায়িত্বশীল হতে হবে। আগ্রহী প্রার্থীদের WhatsApp-এ পাঠাতে হবে: নিজের পূর্ণ নাম, পূর্ণ ঠিকানা, শিক্ষাগত যোগ্যতার বিবরণ, পূর্বের শিক্ষকতার অভিজ্ঞতা, নূরানী বোর্ডের প্রশিক্ষণের বিস্তারিত তথ্য, নিজ কণ্ঠে পবিত্র কুরআন তেলাওয়াতের ভিডিও এবং আরবি, বাংলা ও ইংরেজি হাতের লেখার নমুনার ছবি। বিশেষ দ্রষ্টব্য: প্রার্থীদের ফোন করার প্রয়োজন নেই। উপরোক্ত তথ্য, তেলাওয়াতের ভিডিও এবং হাতের লেখার নমুনা WhatsApp নম্বরে পাঠিয়ে দিন। যাচাই-বাছাই শেষে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে ইনশাআল্লাহ যোগাযোগ করা হবে। দ্বীনি খেদমতে আগ্রহী যোগ্য ভাইদের আবেদন করার জন্য আন্তরিকভাবে আহ্বান জানানো হচ্ছে। হাদিয়া আলোচনা সাপেক্ষে।
যোগাযোগ: WhatsApp 01881993*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
যোগাযোগ: WhatsApp 01881993*** 🔒
