পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন
পুরুষ মাদ্রাসার নিয়োগ

যোগ্য ও দক্ষ হাফেজ নিয়োগ বিজ্ঞপ্ত – ঠিকানা : চাঁপাইনবাবগঞ্জ সদর, মহানন্দা বাসস্ট্যান্ড, চাঁপাইনবাবগঞ্জ – হাদিয়া মানসম্মত, আলোচনা সাপেক্ষে

ঠিকানা : চাঁপাইনবাবগঞ্জ সদর, মহানন্দা বাসস্ট্যান্ড, চাঁপাইনবাবগঞ্জ – আন্তর্জাতিক মানের একটি মাদ্রাসার জন্য একজন যোগ্য, দক্ষ ও উপযুক্ত হাফেজ সাহেব আবশ্যক। পূর্ণ কুরআন মাজীদ হিফজ সম্পন্ন ও পরিপূর্ণ ইয়াদ থাকতে হবে। যেকোনো লেহানে সুন্দর ও শুদ্ধ তেলাওয়াত করার যোগ্যতা থাকতে হবে। তাজবিদ, সিফাত ও মাখরাজের ভালো জ্ঞান এবং মাশকের অভিজ্ঞতা থাকতে হবে। আন্তর্জাতিক মানের হিফজ কার্যক্রম পরিচালনা ও ছাত্রদের হিফজে দক্ষতা বৃদ্ধির যোগ্যতা থাকতে হবে। আদব-আখলাক, আমানতদারিতা ও দায়িত্বশীলতা থাকতে হবে এবং প্রতিষ্ঠানের নিয়ম-নীতি মেনে চলতে হবে। তেলাওয়াত সুমধুর, হৃদয়স্পর্শী ও শ্রুতিমধুর হতে হবে। মানসম্মত বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে, ইনশাআল্লাহ। আগ্রহী প্রার্থীরা WhatsApp-এ নিজেদের সুন্দর ও শুদ্ধ তেলাওয়াতের ভিডিও এবং যোগ্যতা ও অভিজ্ঞতার বিস্তারিত তথ্য পাঠাবেন। কেউ কল করবেন না; WhatsApp-এ তেলাওয়াত ও তথ্য পাঠালে কর্তৃপক্ষ যোগাযোগ করবে।
যোগাযোগ: 01724988*** 🔒 (WhatsApp)
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
মসজিদের নিয়োগ মহিলা মাদ্রাসার নিয়োগ