অভিজ্ঞ হিফজ শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি – ঠিকানা : কিশোরগঞ্জ জেলা শহর থেকে প্রায় ৫ কিলোমিটার পূর্বে, মেইন রোড সংলগ্ন – হাদিয়া ১০,০০০–১২,০০০ হাজার টাকা
ঠিকানা : কিশোরগঞ্জ জেলা শহর থেকে প্রায় ৫ কিলোমিটার পূর্বে, মেইন রোড সংলগ্ন – একজন যোগ্য, অভিজ্ঞ ও আমানতদার হিফজ শিক্ষক প্রয়োজন। মাখরাজ ও সিফাতসহ কুরআন মাজীদের বিশুদ্ধ তিলাওয়াতে পারদর্শী হতে হবে। হিফজ খানায় কমপক্ষে ৪–৫ বছরের বাস্তব খেদমতের অভিজ্ঞতা থাকতে হবে এবং কুরআন মাজীদ ভালোভাবে ইয়াদ থাকা আবশ্যক। রমজান মাসে তারাবির নামাজ পড়ানোর সক্ষমতা থাকতে হবে। ছাত্রদের পিছনের পড়া নিয়মিত শোনানো ও ইয়াদ রাখার যোগ্যতা থাকতে হবে। ছাত্রদের প্রতি আন্তরিকতা, স্নেহ ও সুন্দর তালীম-তরবিয়তের মাধ্যমে ছাত্র জমিয়ে রাখার যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে। একটি ক্বাদিম মাদরাসায় আন্তরিকতা, নিষ্ঠা ও দীর্ঘমেয়াদি খেদমতের মানসিকতা থাকা বাঞ্ছনীয়। মাসিক হাদিয়া ১০,০০০–১২,০০০ হাজার টাকা। যোগ্যতা, অভিজ্ঞতা ও পারদর্শিতা অনুযায়ী আলোচনা সাপেক্ষে হাদিয়া বৃদ্ধি করা যেতে পারে। ইনশাআল্লাহ, প্রতি ইংরেজি বছরের শুরুতে ১,০০০ হাজার টাকা করে হাদিয়া বৃদ্ধি করা হবে। আগ্রহী প্রার্থীরা মোবাইলে যোগাযোগ করবেন। সম্ভব হলে WhatsApp/IMO-তে তিলাওয়াতের ভিডিও, নিজের সংক্ষিপ্ত পরিচয় ও পূর্বের খেদমতের বিস্তারিত তথ্য পাঠাবেন। যোগ্যতা ও আমানতদারিতাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে।
যোগাযোগ: ০১৯৫৯০৫০*** 🔒 (IMO/WhatsApp)
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
যোগাযোগ: ০১৯৫৯০৫০*** 🔒 (IMO/WhatsApp)
