আরবি-বাংলা প্রশিক্ষণপ্রাপ্ত, দক্ষ, মেহনতি, তাকওয়াবান ও দায়িত্বশীল নূরানী বিভাগের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি – ঠিকানা : আলমপুর, মহেশপুর, ঝিনাইদহ – হাদিয়া আলোচনা সাপেক্ষে
ঠিকানা: আলমপুর, মহেশপুর, ঝিনাইদহ। জরুরি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি। আলহামদুলিল্লাহ! একটি মাদ্রাসার নূরানী বিভাগের জন্য একজন আরবি-বাংলা প্রশিক্ষণপ্রাপ্ত, দক্ষ, মেহনতি, তাকওয়াবান ও দায়িত্বশীল শিক্ষক প্রয়োজন। শর্ত: শিক্ষককে অবশ্যই কোটচাঁদপুর থানা অথবা মহেশপুরের আলমপুর এলাকার বাসিন্দা হতে হবে। দায়িত্ব পালন করতে হবে অনাবাসিকভাবে। দায়িত্ব ও কাজের স্বাধীনতা: নূরানী বিভাগের সার্বিক দায়িত্ব থাকবে নির্বাচিত শিক্ষকের হাতে। পাঠদান, পরিচালনা ও বিভাগের উন্নয়নে তিনি স্বাধীনভাবে কাজ করবেন। কমিটি বা অন্য কোনো শিক্ষক অযাচিত হস্তক্ষেপ করবেন না, ইনশাআল্লাহ। সম্মানী ও আয়ের পূর্ণ অধিকার: নূরানী বিভাগ থেকে যা আয় হবে, তার সম্পূর্ণটাই দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের প্রাপ্য হবে। বিভাগের আয় ও পরিচালনার দায়িত্ব তাঁর হাতেই থাকবে; এ বিষয়ে কমিটি বা অন্য কেউ হস্তক্ষেপ করবেন না। নিজের মেহনত, যোগ্যতা ও আন্তরিকতার মাধ্যমে বিভাগটিকে এগিয়ে নেওয়ার পূর্ণ সুযোগ থাকবে, ইনশাআল্লাহ। আমরা এমন একজন শিক্ষক চাই, যিনি দায়িত্বকে আমানত মনে করে ইখলাস ও আন্তরিকতার সঙ্গে শিশুদের দ্বীনি শিক্ষায় গড়ে তুলবেন। আবেদনের নিয়ম: আগ্রহী শিক্ষক নিজের পরিচয়, শিক্ষাগত যোগ্যতা, আরবি-বাংলা লেখার নমুনা এবং কুরআন তিলাওয়াতের অডিও/ভিডিও WhatsApp-এ পাঠাবেন। দয়া করে কেউ ফোনকল করবেন না, শুধু WhatsApp-এ মেসেজ পাঠাবেন। যাচাই-বাছাই শেষে পছন্দনীয় প্রার্থীর সঙ্গে কর্তৃপক্ষ নিজেরাই যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ। আতাউল্লাহ বোখারী। হাদিয়া আলোচনা সাপেক্ষে।
যোগাযোগ: 01952822*** 🔒 (WhatsApp)
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
যোগাযোগ: 01952822*** 🔒 (WhatsApp)
