পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন →
মসজিদের নিয়োগ

একজন ইমাম খতিব নিয়োগ বিজ্ঞপ্তি – ঠিকানা ভাস্পান্ডে উল্লা, নলছিটি, ঝালকাঠি – থাকা ও খাওয়ার সুব্যবস্থা

ঝালকাঠি জেলার নলছিটি থানার ভাস্পান্ডে উল্লা গ্রামের একটি মসজিদে একজন যোগ্য, অভিজ্ঞ, আমলদার ও দায়িত্বশীল ইমাম সাহেব নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে হাফেজে কুরআন হতে হবে। মাওলানা হলে অগ্রাধিকার এবং মুফতি হলে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। কুরআন তিলাওয়াতে সুন্দর ও সুমধুর কণ্ঠস্বর থাকতে হবে এবং সহিহ-শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত ও নামাজ পরিচালনায় দক্ষ হতে হবে। জুমার খুতবা ও প্রয়োজনীয় ওয়াজ-নসিহত করার যোগ্যতা, ইসলামী মাসআলা-মাসায়েল সম্পর্কে ভালো জ্ঞান, উত্তম আখলাক, ধৈর্যশীলতা ও মুসল্লিদের সঙ্গে সুন্দর আচরণ থাকতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজের ইমামতি, মসজিদের সার্বিক খেদমত এবং অন্যান্য দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। ইমাম সাহেবের থাকা ও খাওয়ার সুব্যবস্থা রয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
যোগাযোগ: 01319609*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
পুরুষ মাদ্রাসার নিয়োগ → মহিলা মাদ্রাসার নিয়োগ →