ইমাম ও হিফজ শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি – ঠিকানা: দয়ারামপুর, দোড়া ইউনিয়ন, কোটচাঁদপুর, ঝিনাইদহ – বেতন ১৬,০০০ টাকা
ঝিনাইদহের কোটচাঁদপুর থানার দোড়া ইউনিয়নের দয়ারামপুর গ্রামে কুয়েত পরিচালিত "রাবিতাতুল মাদারিস আস-সালাফিয়্যাহ" আন্তর্জাতিক মানের কওমি/ক্যাডেট মাদ্রাসার (নতুন প্রজেক্ট) জন্য ০১ জন হিফজ শিক্ষক ও ইমাম নিয়োগ দেওয়া হবে। ঠিকানা: দয়ারামপুর, দোড়া ইউনিয়ন, কোটচাঁদপুর, ঝিনাইদহ। প্রার্থীকে হাফেজ এবং মাওলানা/ফাজিল/কামিল পাশ হতে হবে। হিফজ শিক্ষাদানে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং অভিজ্ঞতা যত বেশি হবে, তত বেশি অগ্রাধিকার পাবেন। বর্তমানে শিক্ষার্থী সংখ্যা ১০-১৫ জন হওয়ায় হিফজ বিভাগে পাঠদানের পাশাপাশি মাদ্রাসা মসজিদের ইমামের দায়িত্বও পালন করতে হবে। মাদ্রাসা গঠনে ও শিক্ষার্থী বৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে এবং শিক্ষার্থী বৃদ্ধির সাথে সাথে প্রতিষ্ঠানের প্রধান হওয়ার সুযোগ থাকবে। প্রারম্ভিক বেতন ১৬,০০০ (ষোল হাজার) টাকা, পরিবার নিয়ে থাকার জন্য সম্পূর্ণ ফ্রি বাসা দেওয়া হবে। প্রথম ৬ মাস পর্যবেক্ষণকাল, এরপর সন্তোষজনক পারফরম্যান্সের ভিত্তিতে চাকরি স্থায়ী ও বেতন বৃদ্ধি করা হবে এবং স্থায়ী হওয়ার পর প্রতি বছর পারফরম্যান্স অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট দেওয়া হবে। অল্প সময়ে প্রতিষ্ঠান পরিবর্তনের মানসিকতা যাদের আছে, তারা যোগাযোগ করবেন না; দীর্ঘমেয়াদী চিন্তা ও ধৈর্যসম্পন্ন শিক্ষক প্রয়োজন। আগ্রহী প্রার্থীগণ ইনবক্সে মেসেজ করুন, হোয়াটসঅ্যাপে ০১৬৪৭৪২৬*** 🔒 নম্বরে অথবা ইমেইলে nayembinb@gmail.com ঠিকানায় যোগাযোগ করুন।
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
