পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন →
পুরুষ মাদ্রাসার নিয়োগ

একজন নূরানী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি – হাদিয়া আলোচনা সাপেক্ষে

জরুরি ভিত্তিতে নূরানী মাদ্রাসার জন্য একজন যোগ্য শিক্ষক আবশ্যক। একটি দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানকে সুশৃঙ্খল ও আদর্শভাবে পরিচালনার লক্ষ্যে একজন পরহেজগার, আল্লাহভীরু, সুন্নতে নববীর অনুসারী এবং অভিজ্ঞ শিক্ষক নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা ও প্রত্যাশা: কুরআন-সুন্নাহর আলোকে জীবন পরিচালনায় সচেতন ও আমলদার হতে হবে। উত্তম আখলাক, সততা, দায়িত্ববোধ ও আল্লাহভীতি থাকতে হবে। নূরানী মাদ্রাসায় পাঠদানের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। নিজ উদ্যোগ, আন্তরিকতা ও যোগ্যতার মাধ্যমে মাদ্রাসাটি পরিচালনার মানসিকতা থাকতে হবে। শিশুদের দ্বীনি শিক্ষা, আদব-আখলাক ও নৈতিকতা শিক্ষাদানে যত্নশীল হতে হবে। আমরা এমন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক খুঁজছি, যিনি মাদ্রাসাটিকে শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নয়, বরং কুরআন-সুন্নাহর আলোকে আদর্শ প্রজন্ম গড়ার একটি দ্বীনি খেদমতের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করবেন। সিবি পাঠানো ও যোগাযোগ: হোয়াটসঅ্যাপ। হাদিয়া আলোচনা সাপেক্ষে।
যোগাযোগ: 01711506*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
মসজিদের নিয়োগ → মহিলা মাদ্রাসার নিয়োগ →