পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন
পুরুষ মাদ্রাসার নিয়োগ

জরুরি ভিত্তিতে দুইজন যোগ্য হাফেজে কুরআন নিয়োগ। ঠিকানা : কুমিল্লা লালমাই। হাদিয়া ১০,০০০/- (দশ হাজার) টাকা।

জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি- কুমিল্লা লালমাই
জরুরি ভিত্তিতে দুইজন যোগ্য হাফেজে কুরআন নিয়োগ দেওয়া হবে।
শূন্য পদ:
১. হিফজ বিভাগ – ১ জন
২. নাজেরা বিভাগ – ১ জন
প্রয়োজনীয় যোগ্যতা:
• হাফেজে কুরআন হতে হবে।
• শুদ্ধ, বিশুদ্ধ ও সুললিত তিলাওয়াতে পারদর্শী হতে হবে।
• শিক্ষার্থীদের অল্প সময়ে মানোন্নয়ন ও ভালো ফলাফল অর্জনে সক্ষম হতে হবে।
• শিক্ষাদানের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
• দ্বীনি আখলাক, দায়িত্ববোধ ও কর্মনিষ্ঠা থাকতে হবে।
হাদিয়া ও সুযোগ-সুবিধা:
• প্রাথমিক নিয়োগকালীন মাসিক হাদিয়া ১০,০০০/- (দশ হাজার) টাকা।
• দুই মাস সন্তোষজনকভাবে দায়িত্ব পালন শেষে স্থায়ী নিয়োগ প্রদান করা হবে।
• স্থায়ী নিয়োগের পর মাসিক হাদিয়া ১২,০০০/- (বারো হাজার) টাকা নির্ধারিত হবে।
• পরবর্তীতে প্রতি বছর ১০% হারে হাদিয়া বৃদ্ধি করা হবে।
• প্রতি মাসে ৩ (তিন) দিন ছুটি ভোগের সুযোগ থাকবে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীগণ অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজেদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বর্তমান কর্মস্থল (যদি থাকে) এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য পাঠাবেন। পাশাপাশি নিজের তিলাওয়াতের একটি অডিও রেকর্ডিং সংযুক্ত করে পাঠাতে হবে।
প্রাপ্ত তথ্য ও তিলাওয়াত পর্যালোচনা করে যোগ্য প্রার্থীদের সাথে যোগাযোগ করা হবে। তাই অনুগ্রহ করে প্রথমে হোয়াটসঅ্যাপে তথ্য ও তিলাওয়াত পাঠাবেন।
যোগাযোগ: ০১৩০৯-৫৬২*** (হোয়াটসঅ্যাপ)
বি.দ্র.: প্রার্থীর তিলাওয়াত, যোগ্যতা, অভিজ্ঞতা ও কর্মদক্ষতা বিবেচনা করে অফিস কর্তৃপক্ষ ফোনের মাধ্যমে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ ।
জয়েনিং ডেট ৩০/০৬/২০২৬ইং
🔒 সম্পূর্ণ নাম্বারসহ দেখতে পাসওয়ার্ড সংগ্রহ করুন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
মসজিদের নিয়োগ মহিলা মাদ্রাসার নিয়োগ