মুহতামিম, জেনারেল শিক্ষক ও হুফফাজ ট্রেনিং প্রাপ্ত হাফেজ নিয়োগ বিজ্ঞপ্তি – ধনুয়াইশ, কালিরহাট, আদর্শ সদর, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগ – বেতন-ভাতা আলোচনা সাপেক্ষে
জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি। ধনুয়াইশ মদিনাতুল উলুম নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, ধনুয়াইশ, কালিরহাট, আদর্শ সদর, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগ। দ্বীনি ও দৈহিক শিক্ষার মানোন্নয়ন এবং প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমকে আরও সমৃদ্ধ ও গতিশীল করার লক্ষ্যে নিম্নোক্ত পদে যোগ্য, অভিজ্ঞ, দায়িত্বশীল ও আমানতদার প্রার্থীদের নিকট থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে। পদ ০১, মুহতামিম, পদসংখ্যা ০১ জন: শিক্ষাগত যোগ্যতা রূপারি মাদ্রাসা থেকে ইফতা ও কামিল সম্পন্ন হতে হবে, শুধু কামিল পাশ প্রার্থীদের আবেদন গ্রহণযোগ্য নয়, সংশ্লিষ্ট দায়িত্বে অন্তত ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অগ্রাধিকার: হাফেজ, মাওলানা ও মুফতি এবং পূর্বে কোনো দ্বীনি/শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ বছরের অধিক অভিজ্ঞতা রয়েছে এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পদ ০২, জেনারেল শিক্ষক, পদসংখ্যা ০১ জন: শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি/অনার্স সম্পন্ন হতে হবে, পাঠদানে দক্ষ, দায়িত্বশীল, আদর্শবান ও শিক্ষার্থীবান্ধব প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পদ ০৩, হুফফাজ ট্রেনিং প্রাপ্ত হাফেজ (নতুন পদ), পদসংখ্যা ০১ জন: শিক্ষাগত যোগ্যতা কুরআন হিফজ সম্পন্ন এবং হুফফাজ ট্রেনিং প্রাপ্ত হতে হবে। অভিজ্ঞতা: কমপক্ষে ২/৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, মেহনতী ও ছাত্র গড়ার কারিগর হতে হবে। বেতন-ভাতা: মানসম্মত বেতন প্রদান করা হবে, যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। আবেদনের সময়সীমা: ১৮ অক্টোবর ২০২৬ থেকে ৩০ অক্টোবর ২০২৬। আবেদনের ঠিকানা: ধনুয়াইশ মদিনাতুল উলুম নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, ধনুয়াইশ, কালিরহাট, আদর্শ সদর, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগ। বিশেষ আহ্বান: যোগ্যতা, অভিজ্ঞতা ও দ্বীনি মূল্যবোধে সমৃদ্ধ প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার জন্য আন্তরিকভাবে আহ্বান করা হলো। দীন শিক্ষা ও আদর্শ মানুষ গড়ার মহৎ অভিযানে আপনারাই হোন আমাদের সহযাত্রী।
যোগাযোগ: ০১৮২৭৫৬৭*** 🔒 (সভাপতি), ০১৮৩৮১৯৮*** 🔒 (পরিচালক/মুহতামিম)
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
যোগাযোগ: ০১৮২৭৫৬৭*** 🔒 (সভাপতি), ০১৮৩৮১৯৮*** 🔒 (পরিচালক/মুহতামিম)
