হিফজ বিভাগে হাফেজ ও মাওলানা শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি। বেতন: ১৫,০০০ হাজার টাকা।
জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি। একটি মানসম্মত দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের হিফজ বিভাগের জন্য একজন দক্ষ, যোগ্য, পরিশ্রমী ও আন্তরিক শিক্ষক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা ও শর্তাবলি: অবশ্যই হাফেজ ও মাওলানা হতে হবে। ভালো মানের তিলাওয়াত ও শুদ্ধ মশকের যোগ্যতা থাকতে হবে। ছাত্রদের প্রতি যত্নশীল, ধৈর্যশীল ও মেহনতি হতে হবে। দায়িত্বের প্রতি আন্তরিক ও নিষ্ঠাবান হতে হবে। প্রতিষ্ঠানের সকল উস্তাদের সঙ্গে আন্তরিক ও সুন্দর সম্পর্ক বজায় রাখতে হবে। সকলের সঙ্গে মিলেমিশে, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করার মানসিকতা থাকতে হবে। বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ১৫,০০০ হাজার টাকা। বছরে দুই ঈদে বোনাস। প্রতি মাসে ৪ দিন ছুটি। প্রতিদিন বিকেলে উস্তাদের জন্য নাশতার ব্যবস্থা। মাদ্রাসার খাবারের মান ভালো এবং খাবারের সুন্দর ব্যবস্থা রয়েছে। থাকার পরিবেশ সুন্দর ও মানসম্মত। আন্তরিকতাপূর্ণ ও সহযোগিতামূলক কর্মপরিবেশ। ছুটির সময়সূচি: মঙ্গলবার সকাল ৯টা থেকে শুক্রবার আসর পর্যন্ত। আগামী ১ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যেই শিক্ষক নিয়োগ দেওয়া হবে, তাই আগ্রহী ও যোগ্য প্রার্থীদের দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। যাঁরা দ্বীনি খেদমতের প্রতি আন্তরিক, দায়িত্বশীল এবং হিফজ বিভাগের ছাত্রদের মানসম্মতভাবে গড়ে তুলতে আগ্রহী, তাঁরাই যোগাযোগ করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের দ্বীনি খেদমতকে কবুল করুন। আমিন। আগ্রহী প্রার্থীগণ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন: ০১৭৬৪৩০২*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
