পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন →
পুরুষ মাদ্রাসার নিয়োগ

হিফজ বিভাগের হাফেজ সাহেব নিয়োগ বিজ্ঞপ্তি | ঠিকানা: জামালপুর, কালীগঞ্জ, গাজীপুর জেলা, ঢাকা বিভাগ | বেতন: ১৫,০০০/- টাকা

জামালপুর, কালীগঞ্জ, গাজীপুরে অবস্থিত একটি মাদ্রাসার হিফজ বিভাগে ছাত্রদের অত্যন্ত যত্নসহকারে গড়ে তোলার জন্য একজন যোগ্য, মেহনতী ও অভিজ্ঞ হাফেজ সাহেব নিয়োগ দেওয়া হবে। প্রয়োজনীয় যোগ্যতা ও গুণাবলী: পবিত্র কুরআনের শুদ্ধ তিলাওয়াত, স্পষ্ট উচ্চারণ (মাখরাজ) এবং তাজবিদে পূর্ণ পারদর্শী হতে হবে। ছাত্রদের সুন্দরভাবে মস্ক (অনুশীলন) করাতে জানতে হবে। কণ্ঠস্বর সুন্দর ও সুমধুর (সুন্দর লাহান) হলে অগ্রাধিকার দেওয়া হবে। পবিত্র রমজান মাসে মাদ্রাসা বা সংশ্লিষ্ট মসজিদে তারাবিহর নামাজ পড়ানোর প্রয়োজন হলে তারাবিহ পড়ানোর সম্যক যোগ্যতা ও প্রস্তুতি থাকতে হবে। ছাত্রদের প্রতি আন্তরিক এবং একটি শিশুকে প্রকৃত হাফেজ হিসেবে গড়ে তোলার দৃঢ় মন-মানসিকতা থাকতে হবে। অত্যন্ত মেহনতী (পরিশ্রমী), সদালাপী ও ঠান্ডা মেজাজের অধিকারী হতে হবে। বেতন: ১৫,০০০/- (পনের হাজার টাকা) মাত্র। থাকা-খাওয়া সম্পূর্ণ মাদ্রাসা কর্তৃপক্ষের দায়িত্বে (ফ্রি)। নিয়মতান্ত্রিকভাবে মাসিক ছুটির চমৎকার ব্যবস্থা রয়েছে। আগ্রহী প্রার্থীগণ অতিসত্বর আপন সিভি এবং সর্বোচ্চ সুন্দর তেলাওয়াত হোয়াটসঅ্যাপ/ইমুতে পাঠাবেন। দয়া করে মোবাইলে কল দিয়ে বিরক্ত করবেন না। সিভি ও তেলাওয়াত পাঠান। ইনশাআল্লাহ, আমরা আপনার সাথে যোগাযোগ করব। কারণ এত লোকের কল ধরা মুশকিল হয়ে যায়। ধন্যবাদ সকলকে। যোগাযোগ: ০১৮৬৭৪১১*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
মসজিদের নিয়োগ → মহিলা মাদ্রাসার নিয়োগ →