হিফজ শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি – আলিপুর, বেগমগঞ্জ, নোয়াখালী – হাদিয়া ১৫–২০ হাজার টাকা
জামিআতুল আযীয আল ইসলামিয়া নোয়াখালীর হিফজুল কোরআন বিভাগের জন্য জরুরি ভিত্তিতে একজন হিফজ শিক্ষক নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে পূর্ণ হাফেজ হতে হবে এবং হুফফাজ ট্রেনিংপ্রাপ্ত হলে অগ্রাধিকার দেওয়া হবে। ছাত্রদেরকে গড়ে তোলা ও প্রতিযোগিতার জন্য প্রস্তুত করার যোগ্যতা থাকতে হবে। আন্তর্জাতিক মানের বিশুদ্ধ তিলাওয়াত, বিভিন্ন লাহানে উন্নতমানের মশক করানোর দক্ষতা এবং বর্তমান যুগের শিক্ষা পদ্ধতি সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। মাসিক হাদিয়া ১৫–২০ হাজার টাকা। যোগ্যতা অনুযায়ী আলোচনা সাপেক্ষে আরও সম্মানজনক হাদিয়া প্রদান করা হবে। কর্মস্থল আলিপুর, বেগমগঞ্জ, নোয়াখালী। আগ্রহী প্রার্থীরা মেসেঞ্জারে যোগাযোগ না করে সরাসরি কল অথবা WhatsApp-এ তিলাওয়াতের ভিডিও, প্রয়োজনীয় তথ্য ও ছবি পাঠাবেন। প্রাথমিক বাছাই শেষে সরাসরি সাক্ষাৎকার ও তিলাওয়াত যাচাইয়ের মাধ্যমে চূড়ান্ত নিয়োগ প্রদান করা হবে, ইনশাআল্লাহ।
যোগাযোগ:
০১৩৩৯৫৫৪*** 🔒
০১৩৩১৭৫৫*** 🔒
০১৭৩৫১৪৬*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
যোগাযোগ:
০১৩৩৯৫৫৪*** 🔒
০১৩৩১৭৫৫*** 🔒
০১৭৩৫১৪৬*** 🔒
