মুয়াজ্জিন নিয়োগ বিজ্ঞপ্তি – ছয়ঘরিয়া কেন্দ্রীয় জামে মসজিদ – চান্দিনা, কুমিল্লা – হাদিয়া আলোচনা সাপেক্ষে
ছয়ঘরিয়া কেন্দ্রীয় জামে মসজিদের জন্য জরুরি ভিত্তিতে একজন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হবে। সম্পূর্ণ ঠিকানা: ছয়ঘরিয়া কেন্দ্রীয় জামে মসজিদ, চান্দিনা, কুমিল্লা (ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের সাথেই)। পদের নাম: মুয়াজ্জিন। যোগ্যতা: কোরআন তিলাওয়াত ও আজান শুদ্ধ হতে হবে, দারাজ কণ্ঠ ও প্রশস্ত মনের অধিকারী হতে হবে, সুন্নাতের পাবন্দী হতে হবে, দাওয়াতে তাবলীগের কাজে অভ্যস্ত হতে হবে এবং নামাজের মাসআয়েল মোটামুটি জানা থাকতে হবে। বয়স: ২৫–৪০ বছর। সুযোগ-সুবিধা: খাওয়া ও থাকার ব্যবস্থা মসজিদের পক্ষ থেকে রয়েছে। একটু কষ্ট করার মানসিকতা থাকলে এলাকায় বেশ কিছু টিউশনি করাতে পারবেন। মাসের প্রথম সপ্তাহে বেতন পরিশোধ করা হবে। মসজিদটি মনোরম পরিবেশ ও এসি-সন্নিবেশিত। হাদিয়া: আলোচনা সাপেক্ষে, তবে সম্মানজনক ও সন্তোষজনক। বিশেষ শর্ত: চান্দিনা ও দেবিদ্বার থানার প্রার্থীরা অগ্রগণ্য। আবেদন বা যোগাযোগের নির্দেশনা: আগ্রহী ও যোগ্য প্রার্থীদের ইমু বা WhatsApp-এর মাধ্যমে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
যোগাযোগ: ০১৯২০-০৮১*** (ইমু/WhatsApp)
🔒 সম্পূর্ণ নাম্বারসহ দেখতে পাসওয়ার্ড সংগ্রহ করুন
যোগাযোগ: ০১৯২০-০৮১*** (ইমু/WhatsApp)
