মোয়াজ্জিন নিয়োগ বিজ্ঞপ্তি – চর মোহনা, রায়পুর, লক্ষীপুর – হাদিয়া আলোচনা সাপেক্ষে
চর মোহনা মাতাব্বর বাড়ি সদর দরজা লনি মিয়া খলিফা জামে মসজিদের জন্য একজন অভিজ্ঞতা সম্পন্ন মোয়াজ্জিন নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা: দাখিল অথবা আলিম পাশ হতে হবে। কোন মাদ্রাসা থেকে অবসরপ্রাপ্তদের অগ্রধিকার দেওয়া হবে। যেকোনো জুমার মসজিদে দুই-তিন বছরের মুয়াজ্জিনের চাকরি করেছেন তার অভিজ্ঞতা থাকতে হবে। সকালবেলায় মক্তবে ছেলেমেয়েদের আরবি পড়াতে হবে। সুবিধা: আকর্ষণীয় বেতন প্রদান করা হবে। মসজিদের পক্ষ থেকে থাকা ও খাওয়ার সুব্যবস্থা আছে। ২৪ ঘন্টা সৌর বিদ্যুতের ব্যবস্থা আছে। সকালবেলায় মক্তবে ছেলেমেয়েদের পড়ানোর জন্য আলাদা বেতন প্রদান করা হবে। ঈদুল আযহা এবং ঈদুল ফিতরে আকর্ষণীয় বোনাস প্রদান করা হবে। মাসে ৩ দিন করে এবং দুই ঈদে আট দিন করে ১৬ দিন সর্বমোট বাৎসরিক ছুটি ৫২ দিন। যোগাযোগের ঠিকানা: মোঃ আব্দুল মতিন (সাধারণ সম্পাদক মসজিদ কমিটি), মাতব্বর বাড়ি, ৩ নং চর মোহনা, থানা - রায়পুর, জেলা - লক্ষীপুর। হাদিয়া আলোচনা সাপেক্ষে।
যোগাযোগ: ০১৮২৫০০৫*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
যোগাযোগ: ০১৮২৫০০৫*** 🔒
