ইমাম ও খতিব নিয়োগ বিজ্ঞপ্তি – চরপাথালিয়া, গজারিয়া, মুন্সিগঞ্জ – বেতন আলোচনা সাপেক্ষে
চরপাথালিয়া বাইতুল ঈমান জামে মসজিদের জন্য একজন যোগ্য, অভিজ্ঞ ও দ্বীনদার হাফেজ, মাওলানা/মুফতি সাহেবকে ইমাম ও খতিব হিসেবে নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা: হাফেজে কুরআন, মাওলানা/মুফতি এবং অভিজ্ঞ ইমাম ও খতিব সাহেবদের যোগ্যতার ভিত্তিতে অগ্রাধিকার দেওয়া হবে। ইমাম ও খতিব সাহেবের দায়িত্বের মধ্যে কুরআন তিলাওয়াত, নামাজ আদায়, জুমার খুতবা প্রদান, মক্তব ও ধর্মীয় শিক্ষা কার্যক্রম পরিচালনায় পূর্ণ সহযোগিতা করতে হবে। বেতন: আলোচনা সাপেক্ষে যোগ্যতার ভিত্তিতে মানসম্মত বেতন নির্ধারণ করা হবে। খাবারের ব্যবস্থা: মসজিদ কমিটির পক্ষ থেকে ইমাম সাহেবের জন্য তিন বেলা খাবারের ব্যবস্থা থাকবে। সরকারি সুযোগ-সুবিধা: সরকার কর্তৃক ইমাম সাহেবদের জন্য যে বেতন/ভাতা চালু করা হয়েছে, ইনশাআল্লাহ আমাদের মসজিদেও সেই সুবিধার আওতাভুক্ত হবে। সম্মানজনক পরিবেশ: মসজিদ ও মুসল্লিদের পক্ষ থেকে ইমাম ও খতিব সাহেবের জন্য সম্মানজনক ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা হবে। সাক্ষাৎকারের সময়: যারা ইন্টারভিউ দিতে ইচ্ছুক তারা আগামী ২২/০৯/২০২৬ ইং তারিখে সকাল ১১:৩০ মিনিটের মধ্যে মসজিদে উপস্থিত থাকতে হবে। ঠিকানা : চরপাথালিয়া, গজারিয়া, মুন্সিগঞ্জ।
যোগাযোগ: হারুন ভূঁইয়া, ০১৯১১৮৫৯*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
যোগাযোগ: হারুন ভূঁইয়া, ০১৯১১৮৫৯*** 🔒
