অভিজ্ঞ খতিব নিয়োগ বিজ্ঞপ্তি – চরচেষ্টা বাজার, হাতিয়া, নোয়াখালী – সম্মানীভাতা আলোচনা সাপেক্ষে
চরচেষ্টা বাজার জামে মসজিদ, ডাকঘর: চরচেষ্টা-৩৮৯২, উপজেলা: হাতিয়া, জেলা: নোয়াখালী-তে একজন অভিজ্ঞ খতিব আবশ্যক। মসজিদ কমিটির সভাপতি/সেক্রেটারি বরাবর আবেদন করার অনুরোধ রইলো। যোগ্যতা: ২ থেকে ৩ বছর খতিব হিসেবে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে, কামিল পাস (মাস্টার্স)/দাওরায়ে হাদিস/মুফতি/মোয়াসসিরের কোরআন-সমসাময়িক সামাজিক বিষয়ের উপর কোরআন-সুন্নাহর আলোকে ওয়াজ-নসিহত পেশ করার বিশেষ দক্ষতা থাকতে হবে, বয়স ৩৫ বছর তদূর্ধ্ব, সুমধুর কণ্ঠস্বর এবং হাফেজে কোরআন অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। আবেদন পত্র ০২ কপি, শিক্ষাগত যোগ্যতার সকল সনদের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, পাসপোর্ট সাইজের ছবি ০২ (দুই) কপি এবং একটি সচল মোবাইল নম্বর দিতে হবে। সক্রিয় রাজনৈতিক পদ-পদবী সম্পূর্ণ রাজনীতিবিদগণ আবেদন করার প্রয়োজন নাই। করলে আবেদন অগ্রাহ্য বিবেচিত হবে। বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাতের তারিখ, সময় ও স্থান যথাসময়ে মোবাইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সম্মানীভাতা: আলোচনা সাপেক্ষে। কোন কারণ দর্শানো ব্যক্তিরে কর্তৃপক্ষ-এ নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত/বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং। আবেদন পত্র জমাদান ও যোগাযোগ: চরচেষ্টা বাজার জামে মসজিদ, হাতিয়া, নোয়াখালী।
যোগাযোগ: ০১৭১৭-৭০৩*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
যোগাযোগ: ০১৭১৭-৭০৩*** 🔒
