পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন
পুরুষ মাদ্রাসার নিয়োগ

হিফজ শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি – বেগমগঞ্জ, নোয়াখালী – বেতন ১৫,০০০–২০,০০০ টাকা

চৌমুহনী চৌরাস্তার পাশে, বেগমগঞ্জ, নোয়াখালীর একটি মাদরাসার জন্য মেহনতি ২ জন হাফেজ সাহেব প্রয়োজন। প্রার্থীর বয়স ২৫ বছর বা তদূর্ধ্ব হতে হবে, বিবাহিত হলে ভালো। কওমি লাইনে কিছু পড়াশোনা থাকতে হবে, আলেম হলে অগ্রাধিকার। তিলাওয়াত সহীহ হতে হবে এবং ট্রেনিংপ্রাপ্ত হলে অগ্রাধিকার দেওয়া হবে। প্রাইভেট মাদরাসায় ২/১ বছরের খেদমতের অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক সম্মানী ১৫,০০০–২০,০০০ টাকা (যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী আরও বৃদ্ধি হতে পারে)। থাকা-খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে, তিন বেলার খাবারের পাশাপাশি তিন বেলা নাস্তা প্রদান করা হবে। মাসিক ছুটি ৩ দিন, ছুটি না কাটালে দৈনিক সম্মানী হারে ভাতা দেওয়া হবে। ঈদুল ফিতর ও ঈদুল আজহায় খেদমতের বয়স ৬ মাস পূর্ণ হলে অর্ধেক বোনাস প্রদান করা হবে। পরীক্ষার ফি উস্তাদদের মধ্যে বণ্টন করা হয় এবং বছর শেষে সম্মানী বৃদ্ধি করা হয়। নোয়াখালী, লক্ষীপুর, ফেনী, কুমিল্লা ও চাঁদপুর জেলার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
যোগাযোগ: ০১৮৪১৬৭৯***
🔒 সম্পূর্ণ নাম্বারসহ দেখতে পাসওয়ার্ড সংগ্রহ করুন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
মসজিদের নিয়োগ মহিলা মাদ্রাসার নিয়োগ