পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন →
পুরুষ মাদ্রাসার নিয়োগ

নূরানী শিক্ষক ও জেনারেল শিক্ষক/শিক্ষিকা নিয়োগ বিজ্ঞপ্তি। ঠিকানা: হাদির ফকির হাট, বাজারের উত্তর পাশে, বন্ধন ক্লাব সংলগ্ন, মিরসরাই উপজেলা, চট্টগ্রাম জেলা, চট্টগ্রাম বিভাগ। বেতন: আলোচনা সাপেক্ষে।

চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার হাদির ফকির হাট, বাজারের উত্তর পাশে, বন্ধন ক্লাব সংলগ্ন আন-নূর মডেল মাদরাসার শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও মানসম্মত করার লক্ষ্যে যোগ্য, অভিজ্ঞ ও দায়িত্বশীল শিক্ষক-শিক্ষিকা নিয়োগ দেওয়া হবে। নিয়োগযোগ্য পদসমূহ: ১. নূরানী শিক্ষক (পুরুষ) ১ জন। ২. জেনারেল শিক্ষক/শিক্ষিকা (পুরুষ/মহিলা) ২ জন। যোগ্যতা ও দক্ষতা: নূরানী শিক্ষকের জন্য নূরানী প্রশিক্ষণ বাধ্যতামূলক এবং ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। জেনারেল শিক্ষকের জন্য অনার্স/মাস্টার্স ও ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। পাঠদানে দক্ষতা ও অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সুন্দর আচার-আচরণ, দায়িত্বশীলতা ও আন্তরিকতা থাকতে হবে। আধুনিক ও মানসম্মত পাঠদান পদ্ধতিতে আগ্রহী হতে হবে। মাদরাসার পরিচালকের বরাবর সিভি জমা দেওয়ার অনুরোধ করা যাচ্ছে। আবেদনের শেষ তারিখ: ২১/১১/২০২৬ ইং। আগ্রহী প্রার্থীদের যোগাযোগের জন্য অনুরোধ করা হলো। পেইজ লিংক: An Noor Model Madrasah - আন-নূর মডেল মাদরাসা। যোগাযোগ করুন: ০১৮৩০৫৫৬*** 🔒, ০১৮৬০৮৭৭*** 🔒, ০১৮৮১৬১৭*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
মসজিদের নিয়োগ → মহিলা মাদ্রাসার নিয়োগ →