পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন →
মসজিদের নিয়োগ

খতিব নিয়োগ বিজ্ঞপ্তি। ঠিকানা: পশ্চিম গোভনীয়া, মীরসরাই থানা, মীরসরাই উপজেলা, চট্টগ্রাম জেলা, চট্টগ্রাম বিভাগ। বেতন: আলোচনা সাপেক্ষে।

চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার পশ্চিম গোভনীয়া এলাকায় শত বছর পুরনো ঐতিহ্যবাহী পশ্চিম গোভনীয়া শাহি জামে মসজিদের জন্য বাংলাদেশ গেজেট (অতিরিক্ত, জানুয়ারি ১৯, ২০২৬)-এর তফসিল \[অনুচ্ছেদ-১৫\] অনুযায়ী সম্পূর্ণ চুক্তিভিত্তিক একজন যোগ্য, অভিজ্ঞ ও আমলদার খতিব নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম: খতিব। পদ সংখ্যা: ০১ (এক) জন। নিয়োগ পদ্ধতি: সরাসরি নিয়োগের মাধ্যমে (চুক্তিভিত্তিক)। বয়সসীমা: প্রযোজ্য নয় (গেজেট অনুযায়ী নির্ধারিত কোনো বয়সসীমা নেই)। বেতন ও ভাতাদি: আলোচনা সাপেক্ষে (চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে)। শিক্ষাগত যোগ্যতা যেকোনো একটি: আলিয়া মাদ্রাসা হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণির কামিল ডিগ্রি অথবা আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ স্বীকৃত কোনো কওমী মাদ্রাসা বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণির দাওরায়ে হাদীস (তাকমিল) অথবা দাখিল ও আলিমসহ কোনো বিশ্ববিদ্যালয় হতে ইসলামী বিষয় বা আরবিতে অনার্সসহ কমপক্ষে দ্বিতীয় শ্রেণির মাস্টার্স ডিগ্রি। অন্যান্য যোগ্যতা: সুন্নাহ ও ইসলামী জীবনাচরণে অভ্যস্ত হতে হবে, বিশুদ্ধ কুরআন তেলাওয়াত ও তরজমায় পারদর্শী হতে হবে, আরবি ভাষায় যোগাযোগ দক্ষতা থাকতে হবে এবং ইসলাম ধর্মীয় বিষয় যথা- তাফসির, হাদিস, ফিকাহ ইত্যাদি বিষয়ে গভীর জ্ঞান থাকতে হবে। অভিজ্ঞতা: কোনো মসজিদে কমপক্ষে ২ বৎসরের খতিবের অভিজ্ঞতা থাকতে হবে। অন্যান্য শর্তাবলি: খতিব পদে নিয়োগ সম্পূর্ণ চুক্তিভিত্তিক হবে এবং নিয়োগের অন্যান্য শর্তাবলি মসজিদ কমিটির সাথে চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে। আবেদনের নিয়মাবলি ও শর্তসমূহ: আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (CV), সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের (NID) ফটোকপি এবং সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ স্বহস্তে লিখিত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র আগামী ২৩.১১.২০২৬ ইং তারিখের মধ্যে সরাসরি অথবা ডাকযোগে নিম্নোক্ত ঠিকানায় পৌঁছাতে হবে। সাক্ষাৎকার ও প্রাকটিক্যাল পরীক্ষার (তিলাওয়াত ও খুতবা) তারিখ ও সময় পরবর্তীতে মোবাইল ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে মসজিদ পরিচালনা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। আবেদন পাঠানোর ঠিকানা: সাধারণ সম্পাদক, পশ্চিম গোভনীয়া শাহি জামে মসজিদ পরিচালনা কমিটি, পশ্চিম গোভনীয়া, মীরসরাই, চট্টগ্রাম। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন: ০১৮৮২৫৪৬*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
পুরুষ মাদ্রাসার নিয়োগ → মহিলা মাদ্রাসার নিয়োগ →