সুন্নী মতাদর্শের ইমাম কাম খতীব ও মুয়াজ্জিন নিয়োগ বিজ্ঞপ্তি – চট্টগ্রাম আগ্রাবাদ – হাদিয়া আলোচনা সাপেক্ষে
চট্টগ্রাম আগ্রাবাদ এলাকায় অবস্থিত একটি মসজিদের জন্য ১ জন ইমাম কাম খতীব এবং ১ জন মুয়াজ্জিন নিয়োগ করা হবে। ইমাম কাম খতীব পদের যোগ্যতা: কামিল পাশ (হেফজে কুরআন), সুন্নী মতাদর্শের হানাফি মাযহাব অনুসারী হতে হবে, জুমার নামাজ পড়ানো ও খুতবা প্রদানের অভিজ্ঞতা থাকতে হবে এবং তারাবীহ নামাজ পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে। মুয়াজ্জিন পদের যোগ্যতা: ফাজিল পাশ (হাফেজে কুরআন), সুন্নী মতাদর্শের হানাফি মাযহাব অনুসারী হতে হবে, সুমিষ্ট ও প্রাঞ্জল কণ্ঠে আযান দেওয়ার যোগ্যতা থাকতে হবে এবং ৫ ওয়াক্ত নামাজ পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে। আগামী ১০/৯/২০২৬ ইং তারিখের মধ্যে বায়োডাটা, ছবি, শিক্ষাগত যোগ্যতা ও মোবাইল নাম্বারসহ আবেদন করতে হবে। বায়োডাটা অনুযায়ী ইন্টারভিউতে ডাকা হবে। যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন/হাদিয়া আলোচনা সাপেক্ষে।
যোগাযোগ: ০১৬৭৪৮৪৭*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
যোগাযোগ: ০১৬৭৪৮৪৭*** 🔒
