পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন →
পুরুষ মাদ্রাসার নিয়োগ

প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ হিফয শিক্ষক (হাফেয) নিয়োগ বিজ্ঞপ্তি – ঠিকানা: নিজামপুর, মীরসরাই, চট্টগ্রাম – হাদিয়া ১৩,০০০ থেকে ১৬,০০০ টাকা

চট্টগ্রামের মীরসরাইয়ের নিজামপুরে অবস্থিত মারকাযুল কুরআন নিজামপুরের হিফয বিভাগের জন্য জরুরি ভিত্তিতে একজন প্রশিক্ষণপ্রাপ্ত, দক্ষ, অভিজ্ঞ ও দায়িত্বশীল হাফেয শিক্ষক নিয়োগ দেওয়া হবে। ঠিকানা: মারকাযুল কুরআন নিজামপুর, মীরসরাই, চট্টগ্রাম। প্রার্থীকে হাফেযে কুরআন ও হিফয শিক্ষাদানে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং কওমি মাদরাসার কিতাব বিভাগে ন্যূনতম হিদায়া জামাত উত্তীর্ণ হতে হবে। দাওরায়ে হাদিস সম্পন্ন আলেমদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীর তিলাওয়াত বিশুদ্ধ হতে হবে, আখলাক উত্তম হতে হবে এবং ছাত্রদের তারবিয়াতে দক্ষ হতে হবে। মূল মাসিক সম্মানী ১৩,০০০ টাকা। দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) সম্পন্ন হলে অতিরিক্ত ১,০০০ টাকা, কমপক্ষে ২ বছরের হিফয শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে অতিরিক্ত ১,০০০ টাকা এবং স্মার্টফোন ব্যবহার থেকে বিরত থাকতে সম্মত হলে অতিরিক্ত ১,০০০ টাকা প্রদান করা হবে। সর্বোচ্চ মাসিক সম্মানী ১৬,০০০ টাকা। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন: ০১৮১৪৯৭৪*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
মসজিদের নিয়োগ → মহিলা মাদ্রাসার নিয়োগ →