পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন →
মসজিদের নিয়োগ

যোগ্যতাসম্পন্ন অভিজ্ঞ ইমাম খতিব নিয়োগ বিজ্ঞপ্তি – নয়াবাজার, চট্টগ্রাম – হাদিয়া আলোচনা সাপেক্ষে

চট্টগ্রামের নয়াবাজার, চান্দ জমাদার জামে মসজিদে একজন যোগ্য ও অভিজ্ঞ ইমাম/খতিব নিয়োগ করা হবে। ঠিকানা: মধ্য রামপুর, আমিন কন্ট্রাক্টর রোড, নয়াবাজার, চট্টগ্রাম। আবেদনকারীর যোগ্যতা: কামিল পাস / কারি / মুফতী হতে হবে। সমসাময়িক বিশ্ব ও ধর্মীয় বিষয়ের ওপর পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে। বয়স ৪০ থেকে ৫০ বছর হতে হবে। রাজনৈতিক অবস্থানের ক্ষেত্রে অরাজনৈতিক ব্যক্তিকে অগ্রাধিকার প্রদান করা হবে। অবশ্যই বিবাহিত হতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র: শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের (NID) সত্যায়িত ফটোকপি এবং ০২ (দুই) কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। আবেদনের শেষ তারিখ: ৩০ অক্টোবর, ২০২৬ ইং। নোট: প্রাথমিক বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের তারিখ, সময় ও স্থান যথাসময়ে মোবাইল ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। শেয়ার করে যোগ্য প্রার্থীর কাছে পৌঁছে দিন। হাদিয়া আলোচনা সাপেক্ষে।
যোগাযোগ: ০১৮১৯-৬৪৪*** 🔒, ০১৯১২-৫১৫*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
পুরুষ মাদ্রাসার নিয়োগ → মহিলা মাদ্রাসার নিয়োগ →