পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন →
মসজিদের নিয়োগ

মসজিদের খাদেম নিয়োগ বিজ্ঞপ্তি – ঠিকানা: পশ্চিম ভুরুলিয়া, ভুঁইয়াপাড়া, জয়দেবপুর, গাজীপুর – সম্মানী আলোচনা সাপেক্ষে

গাজীপুরের জয়দেবপুর, ভুঁইয়াপাড়া এলাকার উম্মে হাবিবা জামে মসজিদে একজন যোগ্য, কর্মঠ ও উদ্যমী খাদেম নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সুরুচির অধিকারী হতে হবে। বিশুদ্ধ কণ্ঠে আজান ও ইকামত দিতে সক্ষম হতে হবে এবং বিশুদ্ধ তিলাওয়াতের যোগ্যতা থাকতে হবে। কিতাব বিভাগে হেদায়াতুন্নাহু বা কাফিয়া পর্যন্ত পড়াশোনা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। হাফেজে কোরআন না হলেও চলবে। নূরানী প্রশিক্ষণপ্রাপ্ত অথবা মক্তবে পাঠদানের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আজান, ইকামত ও তিলাওয়াতের ভিডিওসহ বিস্তারিত জীবনবৃত্তান্ত এবং যোগ্যতার তথ্য WhatsApp-এ পাঠাতে হবে। প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে নির্বাচিত প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হবে। সিভি জমা দেওয়ার শেষ তারিখ ৩০ অক্টোবর ২০২৬। সম্মানী আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
যোগাযোগ: ০১৯৩১৭২৪*** 🔒 (WhatsApp)
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
পুরুষ মাদ্রাসার নিয়োগ → মহিলা মাদ্রাসার নিয়োগ →