পেশ ইমাম নিয়োগ বিজ্ঞপ্তি। ঠিকানা: গাছুয়া, সন্দ্বীপ থানা, সন্দ্বীপ উপজেলা, চট্টগ্রাম জেলা, চট্টগ্রাম বিভাগ। বেতন: আলোচনা সাপেক্ষে।
গাছুয়া, সন্দ্বীপ থানা, সন্দ্বীপ উপজেলা, চট্টগ্রাম জেলা, চট্টগ্রাম বিভাগে এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পশ্চিম গাছুয়া জামে মসজিদের জন্য একজন অভিজ্ঞতা ও দক্ষতা সম্পন্ন পেশ ইমাম নিয়োগ করা হবে। যোগ্যতা: ১। কমপক্ষে আলিম বা সমমান মাদ্রাসা সনদধারী হতে হবে। ২। হাফেজে কোরআনদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। ৩। সহীহ কুরআন তেলওয়াত ও সুকন্ঠের অধিকারী হতে হবে। ৪। সুমধুর কন্ঠে আযান, সহীহভাবে ৫ ওয়াক্ত নামাজ, মক্তব পরিচালনায় কমপক্ষে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। ৫। খতিব সাহেবের অনুপস্থিতিতে জুমার নামাজ পড়ানোর দক্ষতা ও যোগ্যতা থাকতে হবে। আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীকে স্বহস্তে সভাপতি, পশ্চিম গাছুয়া জামে মসজিদ বরাবর দরখাস্ত এবং সকল শিক্ষাগত যোগ্যতা সনদ ও অভিজ্ঞতা সনদের ফটোকপিসহ স্বশরীরে মসজিদে উপস্থিত থাকার অনুরোধ রইলো। নিবেদক: সভাপতি, পশ্চিম গাছুয়া জামে মসজিদ পরিচালনা কমিটি, গাছুয়া, সন্দ্বীপ, চট্টগ্রাম। বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন: ০১৭৩৮৪১৩*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
