পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন
মসজিদের নিয়োগ
মেহনতি একজন হাফেজ সাহেব প্রয়োজন।
*শর্তাবলি* :
▪️ বয়স ২৫ বা ততোর্ধ হতে হবে।(বিবাহিত হলে ভালো)
▪️কওমী লাইনে কিছু পড়াশোনা থাকতে হবে।(আলেম হলে ভালো)
▪️তিলাওয়াত সহীহ হতে হবে।(ট্রেনিং প্রাপ্ত হলে ভালো)
▪️প্রাইভেট মাদরাসায় খেদমতের ২/১ বছরের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে
*সুযোগ সুবিধা* :
▪️মাসিক সম্মানী সর্বনিম্ন ১৫ থেকে ১৭ হাজার টাকা (যোগ্যতা ও অভিজ্ঞতা সাপেক্ষে আরো কিছু বেশি হতে পারে)
▪️থাকা-খাওয়া মাদরাসায়। (৩বেলা খানা ছাড়াও ৩বেলা নাস্তা)
▪️মাসের ১০ তারিখের মধ্যে মাসিক সম্মানী প্রদান।
▪️ঈদুল ফিতরে অর্ধেক বোনাস।
▪️ঈদুল আযহায় অর্ধেক বোনাস।
▪️মাসিক ছুটি ৩ দিন। (দূরত্ব বিবেচনায় কিছুটা বেশি হতে পারে)
▪️মাসিক ছুটি না কাটালে দৈনিক সম্মানী হারে ভাতা প্রদান।
▪️পরীক্ষার ফি উস্তাদদের মাঝে বন্টন করে দেওয়া হয়।
▪️বছর শেষে সম্মানী বৃদ্ধি।
▪️মেহনত ও ফলাফল আশানুরূপ হলে বছরের মাঝেও সম্মানী বৃদ্ধি।
*অসুবিধাঃ*
▪️ দুই ঈদের ছুটি ছাড়া প্রাতিষ্ঠানিক কোন বন্ধ নাই। তবে উস্তাদগণ তাদের প্রয়োজনীয় মাসিক ছুটি প্রতি মাসেই পাবেন।
▪️আমুখতা দুই বেলা।
▪️শুরুতেই গ্রুপের জিম্মাদারী দেওয়া হয় না। বরং পুরানো জিম্মাদার উস্তাদদের সাথে সহকারী হিসাবে কয়েকমাস থেকে ছাত্র, অভিভাবক, মাদরাসার সার্বিক পরিস্থিতি পরিপূর্ণ বুঝতে পারার পর গ্রুপের জিম্মাদারী দেওয়া হয়। এতে সকলেরই ফায়দা হয়।
আগ্রহীরা আগামী ১৫ জুন ২০২৬ ইং এর মধ্যে নিম্নোক্ত মোবাইলে যোগাযোগ করতে অথবা ভিডিও তেলাওয়াত পাঠাতে পারেন:
চৌমুহনী চৌরাস্তার পাশে, বেগমগঞ্জ, নোয়াখালী।
📱০১৮৪১৬৭৯*** (সকাল১০:০০-রাত১০:০০) হোয়াটসঅ্যাপ।
🔒 সম্পূর্ণ নাম্বারসহ দেখতে পাসওয়ার্ড সংগ্রহ করুন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
পুরুষ মাদ্রাসার নিয়োগ মহিলা মাদ্রাসার নিয়োগ