খতিব নিয়োগ বিজ্ঞপ্তি – খামারকান্দি প্রামানিকপাড়া, ১৯ নং ওয়ার্ড, বগুড়া সিটি কর্পোরেশন, বগুড়া, রাজশাহী বিভাগ – বেতন আলোচনা সাপেক্ষে
খামারকান্দি প্রামানিকপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের জন্য যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন নিম্নবর্ণিত পদে নিয়োগের নিমিত্তে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। ঠিকানা: খামারকান্দি প্রামানিকপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, ১৯ নং ওয়ার্ড, বগুড়া সিটি কর্পোরেশন, বগুড়া, রাজশাহী বিভাগ। পদের নাম: খতিব, পদের সংখ্যা: ১টি। শিক্ষাগত যোগ্যতা: কওমী মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস (মাস্টার্স) অথবা আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাস হতে হবে, হাফেজ ও ক্বারী প্রার্থীদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে, শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত, সুন্দর বচনভঙ্গি এবং ইসলামের মৌলিক বিষয়ের ওপর গবেষণাধর্মী আলোচনা করার বিশেষ ক্ষমতা থাকতে হবে। অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা: অভিজ্ঞ আলেম হতে হবে, বড় কোন জামে মসজিদে খতিব হিসেবে ন্যূনতম ৩-৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, সামাজিক ও ধর্মীয় কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বেতন ও সুবিধাদি: আলোচনা সাপেক্ষে (যোগ্য প্রার্থীর জন্য আকর্ষণীয় বেতন সুবিধা প্রদান করা হবে)। আবেদনের নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র: আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে নিয়োক্ত কাগজপত্রসহ আবেদন করার জন্য অনুরোধ করা হলো: পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সক্রিয় মোবাইল নম্বরসহ), সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি সত্যায়িত। যোগাযোগ ও আবেদন পাঠানোর ঠিকানা: জনাব মোঃ জাকিউল ইসলাম, সাধারণ সম্পাদক, খামারকান্দি প্রামানিকপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, ১৯ নং ওয়ার্ড, বগুড়া সিটি কর্পোরেশন, বগুড়া।
যোগাযোগ: ০১৮৩২১৮৮*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
যোগাযোগ: ০১৮৩২১৮৮*** 🔒
