পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন
মসজিদের নিয়োগ

ইমাম ও মুয়াজ্জিন নিয়োগ বিজ্ঞপ্তি – মাটিরাঙ্গা, খাগড়াছড়ি পার্বত্য জেলা – সম্মানজনক বেতন-ভাতা আলোচনা সাপেক্ষে

খাগড়াছড়ি পার্বত্য জেলাধীন মাটিরাঙ্গা উপজেলা সদরে অবস্থিত (খাগড়াছড়ি-ঢাকা ও খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন) ঐতিহ্যবাহী মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদে নিয়োগ শর্তসাপেক্ষে ইমাম ও মুয়াজ্জিন নিয়োগ করা হবে। পদের নাম: ইমাম ০১ জন ও মুয়াজ্জিন ০১ জন। ইমামের শিক্ষাগত যোগ্যতা ও শর্তাবলি: দাওরায়ে হাদিস ও মুফতি/কামিল (ফিকহ) সনদধারী। কুরআন হাফিজের উপর সুস্পষ্ট আলোচক, বিগত ও সুমধুরকণ্ঠে কুরআন তেলাওয়াতের অধিকারী হতে হবে। মুয়াজ্জিনের শিক্ষাগত যোগ্যতা ও শর্তাবলি: ফাজিল/ফাজিলত (মেশকাত/হেদায়া) সনদধারী। হাফেজে কুরআন অগ্রাধিকার। সুমধুর কণ্ঠের অধিকারী, মক্কা-মদিনার সুরে আজান ও একামতে পারদর্শী ও বিশুদ্ধ কুরআন তেলাওয়াতের অধিকারী হতে হবে। অভিজ্ঞতা: প্রতিষ্ঠিত কোনো জামে মসজিদে ০৫ (পাঁচ) বছরের ইমামতির অভিজ্ঞতা থাকতে হবে। মুয়াজ্জিনের ক্ষেত্রে প্রতিষ্ঠিত কোনো মসজিদে ০২ (দুই) বছরের মুয়াজ্জিন/ইমামতির অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: ইমামের ক্ষেত্রে ৩০ বছর বা তদূর্ধ্ব এবং বিবাহিত হতে হবে। মুয়াজ্জিনের ক্ষেত্রে ২৫ বছর বা তদূর্ধ্ব এবং বিবাহিত হতে হবে। বেতন/হাদিয়া ও অন্যান্য সুবিধাদি: আলোচনা সাপেক্ষে সম্মানজনক বেতন-ভাতা প্রদান করা হবে। পরিবারসহ বসবাসের জন্য আবাসন সুবিধা প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীকে আহ্বায়ক, নিয়োগ কমিটি বরাবর আগামী ২৫/০৯/২০২৬ ইং তারিখের মধ্যে শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি, সদ্যতোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, ইউনিয়ন পরিষদ/পৌরসভা কর্তৃক নাগরিকত্ব সনদ ও অভিজ্ঞতা সনদ সরাসরি বা ডাকযোগে প্রেরণ করতে হবে। মৌখিক পরীক্ষার সময় মূল কাগজপত্র সঙ্গে আনতে হবে। আবেদনপত্রে মোবাইল নম্বর উল্লেখ করতে হবে, পরীক্ষার সময় ও স্থান পরবর্তীতে মোবাইলে জানানো হবে। ব্যক্তিগত তদবির ও যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো ধরনের টিএ/ডিএ প্রদান করা হবে না। আবেদন পাঠানোর ঠিকানা: আহ্বায়ক, নিয়োগ কমিটি, মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ, ডাকঘর ও উপজেলা- মাটিরাঙ্গা, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
যোগাযোগ: ০১৯৭৩১০৭*** 🔒, ০১৫৫৬৫৪০*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
পুরুষ মাদ্রাসার নিয়োগ মহিলা মাদ্রাসার নিয়োগ