পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন →
মসজিদের নিয়োগ

ইমাম ও খতিব নিয়োগ বিজ্ঞপ্তি – অযোধ্যা বাজার, বেলছড়ি, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি পার্বত্য জেলা, চট্টগ্রাম বিভাগ – মানসম্মত হাদিয়া

খাগড়াছড়ি পার্বত্য জেলাধীন, মাটিরাঙ্গা উপজেলাধীন, ৫নং বেলছড়ি ইউনিয়নের আওতাধীন, ৭নং ওয়ার্ড, অযোধ্যা জামে মসজিদে (স্থাপিত ১৯২০ খ্রি.) নিম্নোক্ত শর্ত সাপেক্ষে ০১ জন ইমাম ও খতিব নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা ও শর্তাবলি: কামিল/দাওরায়ে হাদিস সনদধারী, কোরআন হাদিসের উপর সুদক্ষ আলোচক ও বিশুদ্ধ/সুন্দর কোরআন তেলাওয়াতের অধিকারী হতে হবে। অভিজ্ঞতা: প্রতিষ্ঠিত কোন জামে মসজিদে কমপক্ষে ৩ (তিন) বছরের ইমামতির অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: ৩০ বছর বা তদূর্ধ্ব এবং বিবাহিত হতে হবে। বেতন/হাদিয়া ও অন্যান্য সুবিধাবলি: মানসম্মত হাদিয়া, থাকার আবাসন ও তিন বেলা মানসম্মত খাবার ব্যবস্থা। আগ্রহী প্রার্থীকে সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর আগামী ১৫/১০/২০২৬ ইং তারিখের মধ্যে আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি, সদ্যতোলা পাসপোর্ট সাইজের ছবি ০২ কপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে। মৌখিক পরীক্ষার সময় মূল কাগজপত্রাদি সাথে আনতে হবে। আবেদনপত্রে মোবাইল নম্বর উল্লেখ করতে হবে; পরীক্ষার সময় ও স্থান পরবর্তীতে ফোনে জানানো হবে। আবেদন পাঠানোর ঠিকানা: অযোধ্যা জামে মসজিদের অফিস কক্ষ, অযোধ্যা বাজার, ৫নং বেলছড়ি ইউনিয়ন, মাটিরাঙ্গা উপজেলা, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
যোগাযোগ: ০১৫৫৭১৫৩*** 🔒, ০১৫৭৫৪৭৮*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
পুরুষ মাদ্রাসার নিয়োগ → মহিলা মাদ্রাসার নিয়োগ →