পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন
মসজিদের নিয়োগ

মোয়াজ্জিন নিয়োগ – খেজুরতলা কেন্দ্রীয় জামে মসজিদ, পাটিকাবাড়ী ইউনিয়ন, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া

কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ড খেজুরতলা কেন্দ্রীয় জামে মসজিদে একজন মোয়াজ্জিন নিয়োগ করা হবে। প্রার্থীর সুললিত কণ্ঠ ও আজান দেওয়ার অভিজ্ঞতা থাকতে হবে। নিয়মিত ওয়াক্তিয়া নামাজ পড়ানোর মানসিকতা থাকতে হবে। কমপক্ষে ৫ পারা কোরআনে হাফেজদের অগ্রাধিকার দেওয়া হবে। হুজরা খানার ব্যবস্থা রয়েছে। বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। আগ্রহীদের শিক্ষাগত যোগ্যতার সকল সনদের মূল কপি, সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং জাতীয় পরিচয়পত্রসহ আগামী ১৯ জুন শুক্রবার জুম্মাবাদ উক্ত মসজিদে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। সার্বিক যোগাযোগঃ কামরুজ্জামান এন্টোনি, ক্যাশিয়ার, খেজুরতলা কেন্দ্রীয় জামে মসজিদ, পাটিকাবাড়ী, ইবি, কুষ্টিয়া। ০১৭০৩ ৯৪৩***
🔒 সম্পূর্ণ নাম্বারসহ দেখতে পাসওয়ার্ড সংগ্রহ করুন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
পুরুষ মাদ্রাসার নিয়োগ মহিলা মাদ্রাসার নিয়োগ