পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং খেদমতের খবর আরও দেখতে ওয়েবসাইট ভিজিট করুন →
মসজিদের নিয়োগ

মুয়াজ্জিন কাম খাদেম নিয়োগ বিজ্ঞপ্তি – ঠিকানা: হাবিব নগর মিল্লাতগঞ্জ বাজার, কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ – সম্মানজনক মাসিক বেতন আলোচনা সাপেক্ষে

কিশোরগঞ্জ সদর উপজেলার হাবিব নগর মিল্লাতগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের দ্বীনি খেদমত ও সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে একজন মুয়াজ্জিন কাম খাদেম আবশ্যক। প্রার্থীকে অবশ্যই হিফজুল কোরআন সম্পন্ন হতে হবে এবং কওমি মাদরাসার শিক্ষাব্যবস্থায় ন্যূনতম শরহে বেকায়া জামাত পর্যন্ত অধ্যয়ন সম্পন্ন থাকতে হবে। শুদ্ধ তাজবিদে কোরআন তিলাওয়াত ও সুমধুর কণ্ঠে আজান দেওয়ার যোগ্যতা থাকতে হবে। পাশাপাশি সবাহি মক্তবে নূরানী কায়দা, কোরআন মাজিদ, প্রয়োজনীয় দোয়া-সুরা, নামাজ ও প্রাথমিক মাসআলা-মাসায়েল শিক্ষা দেওয়ার সক্ষমতা থাকতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজ, জুমা ও অন্যান্য ধর্মীয় কার্যক্রমে নিয়মিত ও সময়নিষ্ঠ হতে হবে। মসজিদের পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণ ও সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। প্রার্থীকে উত্তম চরিত্র, আমানতদার, পরিশ্রমী, ভদ্র ও দ্বীনি খেদমতের মানসিকতাসম্পন্ন হতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকিদা ও আমলের অনুসারী হতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সুযোগ-সুবিধার মধ্যে রয়েছে সম্মানজনক মাসিক বেতন, সুন্দর ও নিরাপদ আবাসনের ব্যবস্থা, প্রতিদিন তিন বেলা উন্নতমানের খাবার এবং মসজিদ পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঈদ বোনাস ও অন্যান্য সুযোগ-সুবিধা। আগ্রহী প্রার্থীদের দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। ঠিকানা: হাবিব নগর মিল্লাতগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, গ্রাম: মুলসুলতান, ডাকঘর: বোল্লা, ইউনিয়ন: ৬ নং বোল্লা, উপজেলা: কিশোরগঞ্জ সদর, জেলা: কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৬৭৬৭১৯*** 🔒
কল/ইমো/WhatsApp/টেলিগ্রাম
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
অন্যান্য ক্যাটাগরি দেখুন
পুরুষ মাদ্রাসার নিয়োগ → মহিলা মাদ্রাসার নিয়োগ →