ইমাম ও মুয়াজ্জিন নিয়োগ বিজ্ঞপ্তি – পশ্চিম ধর্মপুর, সাতকানিয়া, চট্টগ্রাম – মাসিক বেতন ১২,০০০ টাকা
কালাগাজী সিকদার জামে মসজিদ, পশ্চিম ধর্মপুর, সাতকানিয়া, চট্টগ্রামে মোট ২ জন ইমাম ও মুয়াজ্জিন প্রয়োজন। প্রার্থীর বয়স ২৫ বছরের বেশি এবং বিবাহিত হতে হবে, হাফেজ এবং শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করতে সক্ষম হতে হবে, মাওলানা হতে হবে, পোশাক, দাড়ি, মিসওয়াকসহ সুন্নতি তরিকা মেনে চলতে হবে এবং মসজিদের সকল দায়িত্ব পালনের মানসিকতা থাকতে হবে। কাজের সংক্ষিপ্ত বিবরণ: তারা পরস্পরের সহযোগিতা ও পরামর্শের মাধ্যমে পাঁচ ওয়াক্ত আজান ও ইমামতি, সকাল ২ ঘণ্টা ফোরকানিয়া/মক্তবে পড়ানো এবং মসজিদের অন্যান্য দায়িত্ব পালন করবেন। সুযোগ-সুবিধা: ভাড়ামুক্ত ঘর দেওয়া হবে, মাসিক বেতনের সাথে খাবারের ভাতা প্রদান করা হবে এবং টিউশনি করার সুযোগ থাকবে। মাসিক বেতন: প্রথম অবস্থায় ১২,০০০ টাকা। পরবর্তীতে কাজ ও যোগ্যতা অনুযায়ী ক্রমান্বয়ে বৃদ্ধি করা হবে এবং বেতন সময়মতো প্রদান করা হবে। ইন্টারভিউ: বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬। আবেদনকারীকে বর্তমানে কোনো মসজিদে খেদমতে আছেন কি না তা জানাতে হবে এবং নিজের চেহারা স্পষ্ট দেখা যায় এমন একটি কুরআন তিলাওয়াতের ভিডিও WhatsApp-এ পাঠাতে হবে। তিলাওয়াত ভালো লাগলে WhatsApp-এর মাধ্যমে ইন্টারভিউয়ের স্থান জানিয়ে দেওয়া হবে।
যোগাযোগ: ০১৫৭১১৯৪*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
যোগাযোগ: ০১৫৭১১৯৪*** 🔒
