অভিজ্ঞ খতিব নিয়োগ বিজ্ঞপ্তি – কামাল কাছনা, রংপুর – সম্মানী ভাতা আলোচনা সাপেক্ষে
কামাল কাছনা জামে মসজিদ, রংপুরের জন্য একজন অভিজ্ঞতাসম্পন্ন খতিব নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স/কামিল/দাওরা পাস হতে হবে। কোনো মসজিদে কমপক্ষে পাঁচ বছরের খতিবের দায়িত্ব পালন করার অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কমপক্ষে পয়ত্রিশ বছর হতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র এবং সচল মোবাইল নাম্বারসহ সভাপতি/সেক্রেটারি, কামাল কাছনা জামে মসজিদ, রংপুরের বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্র সরাসরি কিংবা ডাকযোগে জমা দিতে হবে। সম্মানী ভাতা আলোচনা সাপেক্ষে ঠিক করা হবে। আহ্বায়ক: সভাপতি/সাধারণ সম্পাদক, কামাল কাছনা জামে মসজিদ, রংপুর।
যোগাযোগ: ০১৭১২-২০৮*** 🔒
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
যোগাযোগ: ০১৭১২-২০৮*** 🔒
