সুন্নি আকিদাসম্পন্ন ইমাম ও খতিব নিয়োগ বিজ্ঞপ্তি – ঠিকানা: পূর্ব বামপাড়া দক্ষিণপাড়া (গাঙ্গের পাড়া), বেল্টা, নাঙ্গলকোট, কুমিল্লা – বেতন ও সুবিধাদি আলোচনা সাপেক্ষে
কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানাধীন বায়তুল হামদ্ জামে মসজিদের জন্য একজন যোগ্য, দূরদর্শী ও আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকিদার অনুসারী ইমাম ও খতিব নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে স্বীকৃত যেকোনো কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস (টাইটেল) পাস অথবা আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাস হতে হবে; হাফেজ ও ক্বারীগণকে অগ্রাধিকার দেওয়া হবে। কোনো জামে মসজিদে ইমাম ও খতিব হিসেবে ন্যূনতম ২–৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কুরআন ও হাদিসের সহিহ ও সুন্দর তিলাওয়াত, আকর্ষণীয় ও প্রাঞ্জল ভাষায় জুমার খুতবা ও নসিহত প্রদানের সক্ষমতা, সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং মুসল্লিদের দ্বীনি তালিম দেওয়ার মানসিকতা থাকতে হবে। প্রার্থীকে চরিত্রবান, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকিদার অনুসারী ও বিতর্কমুক্ত ব্যক্তিত্বের অধিকারী হতে হবে। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে এবং বাসস্থানসহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের দরখাস্তের সঙ্গে নিজের কণ্ঠে ২–৩ মিনিটের কুরআন মাজিদ তিলাওয়াত এবং খুতবার ভিডিও আগামী ০৫-১১-২০২৬ ইং তারিখের মধ্যে WhatsApp-এ পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে। মসজিদের ঠিকানা: গ্রাম—পূর্ব বামপাড়া দক্ষিণপাড়া (গাঙ্গের পাড়া), ডাকঘর—বেল্টা, থানা—নাঙ্গলকোট, জেলা—কুমিল্লা।
যোগাযোগ: (প্রাথমিকভাবে WhatsApp-এ যোগাযোগ করুন)
মাওলানা রাশেদুল হক আজহারী, সহ-সভাপতি, মসজিদ পরিচালনা কমিটি — ০১৮৫২০৬৩*** 🔒
হাফেজ মাওলানা মো. তাইফুর, সহকারী কোষাধ্যক্ষ, মসজিদ পরিচালনা কমিটি — ০১৮৪৬৯২৪*** 🔒
বিনীত,
গিয়াস উদ্দিন, সভাপতি
মসজিদ পরিচালনা কমিটি
বায়তুল হামদ্ জামে মসজিদ
🔒 সম্পূর্ণ নাম্বার সহ দেখতে লগইন করে প্রিমিয়াম হোন
যোগাযোগ: (প্রাথমিকভাবে WhatsApp-এ যোগাযোগ করুন)
মাওলানা রাশেদুল হক আজহারী, সহ-সভাপতি, মসজিদ পরিচালনা কমিটি — ০১৮৫২০৬৩*** 🔒
হাফেজ মাওলানা মো. তাইফুর, সহকারী কোষাধ্যক্ষ, মসজিদ পরিচালনা কমিটি — ০১৮৪৬৯২৪*** 🔒
বিনীত,
গিয়াস উদ্দিন, সভাপতি
মসজিদ পরিচালনা কমিটি
বায়তুল হামদ্ জামে মসজিদ
